অ্যাভোগাড্রো সূত্র
১৮১১ খ্রিস্টাব্দে ইতালীয় বিজ্ঞানী আমেদিও অ্যাভোগাড্রো গ্যাসের আয়তন এবং অণুর সংখ্যার মধ্যে সম্পর্ক নির্ণয় করেন।
অ্যাভোগাড্রো সূত্র: একই চাপ ও উষ্ণতায় সমায়তন সমস্ত গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে।
অর্থাৎ, যদি তাপমাত্রা ও চাপ স্থির থাকে, তবে 1 লিটার অক্সিজেন গ্যাসে যতগুলো অণু থাকবে, 1 লিটার হাইড্রোজেন গ্যাসেও ঠিক ততগুলোই অণু থাকবে। গ্যাসের আয়তন বাড়লে অণুর সংখ্যাও বাড়ে।
অ্যাভোগাড্রো সংখ্যা (NA):
যে কোনো পদার্থের 1 মোল (Mole) পরিমাণ পদার্থে অণুর সংখ্যা নির্দিষ্ট থাকে। এই নির্দিষ্ট সংখ্যাকেই অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এর মান হলো ৬.০২২ × ১০২৩।
আদর্শ গ্যাস সমীকরণ (PV = nRT)
আমরা দেখেছি:
- বয়েলের সূত্র: V ∝ 1/P (যখন T ও n স্থির)
- চার্লসের সূত্র: V ∝ T (যখন P ও n স্থির)
- অ্যাভোগাড্রোর সূত্র: V ∝ n (যখন P ও T স্থির)
এই তিনটি সূত্রকে একত্রিত করলে আমরা পাই: V ∝ (nT)/P
বা, PV = nRT
এটিই হলো আদর্শ গ্যাস সমীকরণ। এখানে:
- P = গ্যাসের চাপ
- V = গ্যাসের আয়তন
- n = মোল সংখ্যা (গ্যাসের ভর / মোলার ভর)
- T = পরম উষ্ণতা (কেলভিন স্কেলে)
- R = সার্বজনীন গ্যাস ধ্রুবক (Universal Gas Constant)
সার্বজনীন গ্যাস ধ্রুবক (R):
R-এর মান সমস্ত আদর্শ গ্যাসের ক্ষেত্রেই সমান, তাই একে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে।
S.I পদ্ধতিতে R-এর মান হলো ৮.৩১৪ জুল মোল-১ কেলভিন-১ (J mol-1 K-1)। লিটার-অ্যাটমস্ফিয়ার (L-atm) এককে এর মান ০.০৮২ L-atm mol-1 K-1।
আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস
আদর্শ গ্যাস (Ideal Gas): যেসব গ্যাস যেকোনো চাপ ও তাপমাত্রায় PV = nRT সমীকরণটি (বা বয়েল ও চার্লসের সূত্র) সম্পূর্ণভাবে মেনে চলে, তাদের আদর্শ গ্যাস বলে।
বাস্তব গ্যাস (Real Gas): প্রকৃতিতে যেসব গ্যাস পাওয়া যায় (যেমন- অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড), তারা সব সময় এই সমীকরণ মেনে চলে না। এদের বাস্তব গ্যাস বলে। তবে খুব নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে।
আদর্শ গ্যাস সমীকরণ তথ্যমালা ও ক্যুইজ
নিচের তথ্যমালা বা নলেজ স্লাইডগুলো ভালো করে পড়ো। এখানে তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সূত্র (যেমন- PV = nRT, R-এর মান) সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এগুলো মনোযোগ দিয়ে পড়লে বা শুনলে তোমার সম্যক ধারনা হয়ে যাবে এবং পরীক্ষার পরিপেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যুইজ সম্পর্কে: অ্যাভোগাড্রো সূত্র, আদর্শ গ্যাস সমীকরণ এবং বাস্তব গ্যাসের আচরণ সংক্রান্ত এই ক্যুইজটি খেলে মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো।
Total Slides: 5
Total Questions: 28 | Total Marks: 40
