মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রস্তুতির আজকের পর্বে আমরা তৃতীয় অধ্যায় ‘রাসায়নিক গণনা’ (Chemical Calculations)-এর সর্বশেষ অংশ নিয়ে আলোচনা করব। আগের দুটি পর্বে আমরা ভরের সংরক্ষণ সূত্র এবং বাষ্পঘনত্ব সম্পর্কে জেনেছি। আজকের এই আর্টিকেলে আমরা শিখব কীভাবে রাসায়নিক সমীকরণ (Chemical Equation) ব্যবহার করে ভৌতবিজ্ঞানের বিভিন্ন গাণিতিক সমস্যা বা অঙ্ক খুব সহজেই সমাধান করা যায়। এই পদ্ধতিকে বিজ্ঞানের ভাষায় ‘স্টয়কিওমেট্রি’ (Stoichiometry) বলা হয়।
রাসায়নিক গণনার প্রাথমিক নিয়মাবলি
রাসায়নিক বিক্রিয়ার গাণিতিক সমস্যা সমাধানের জন্য প্রধানত তিনটি ধাপ অনুসরণ করতে হয়:
- সমতা বিধান (Balancing): সবার প্রথমে রাসায়নিক বিক্রিয়াটির একটি সঠিক ও সমতাযুক্ত সমীকরণ (Balanced Equation) লিখতে হবে। সমতা বিধান না করলে ভরের সংরক্ষণ সূত্র লঙ্ঘিত হবে এবং অঙ্কটি ভুল হয়ে যাবে।
- আণবিক ভর নির্ণয়: সমীকরণটিতে যে পদার্থগুলোর ভর বের করতে বলা হয়েছে এবং যার ভর দেওয়া আছে, তাদের সংকেত থেকে আণবিক ভর (Molecular Mass) বের করে তার নীচে লিখতে হবে।
- ঐকিক নিয়ম প্রয়োগ: এরপর সাধারণ পাটিগণিতের মতো ঐকিক নিয়ম (Unitary Method) প্রয়োগ করে খুব সহজেই উত্তর বের করা যায়।
মোলার আয়তন এবং মোল সংখ্যা
গাণিতিক সমস্যা সমাধানের সময় অনেক ক্ষেত্রে ভরের পাশাপাশি আয়তনের (Volume) হিসাবও করতে হয়। তখন আমাদের মনে রাখতে হবে:
- প্রমাণ চাপ ও তাপমাত্রায় (STP-তে) 1 মোল পরিমাণ যেকোনো আদর্শ গ্যাসের আয়তন হয় 22.4 লিটার।
- যেমন: 44 গ্রাম CO2 = 1 মোল CO2 = STP-তে 22.4 লিটার।
একটি সহজ উদাহরণ
প্রশ্ন: 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে (CaCO3) উত্তপ্ত করলে কত গ্রাম পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড (CaO) পাওয়া যাবে? (দেওয়া আছে: Ca=40, C=12, O=16)
সমাধান:
- ১ম ধাপ (সমীকরণ): CaCO3 ➔ CaO + CO2
- ২য় ধাপ (আণবিক ভর):
CaCO3 = 40 + 12 + (16 × 3) = 100
CaO = 40 + 16 = 56 - ৩য় ধাপ (ঐকিক নিয়ম): সমীকরণ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে 100 গ্রাম CaCO3 থেকে 56 গ্রাম CaO পাওয়া যায়। এটাই উত্তর!
রাসায়নিক গণনা তথ্যমালা ও ক্যুইজ
নিচের তথ্যমালা বা নলেজ স্লাইডগুলো ভালো করে পড়ো। এখানে তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ আণবিক ভর এবং গণনার ফলাফল সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এগুলো মনোযোগ দিয়ে পড়লে বা শুনলে তোমার সম্যক ধারনা হয়ে যাবে এবং পরীক্ষার পরিপেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যুইজ সম্পর্কে: রাসায়নিক সমীকরণ এবং গাণিতিক গণনা সংক্রান্ত এই ক্যুইজটি খেলে মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো।
Total Slides: 5
Rate this Quiz
Average Rating: 5 / 5 (1 votes)
Click on a star to rate:
Total Questions: 28 | Total Marks: 40
রাসায়নিক গণনার গাণিতিক সমস্যা সমাধানের প্রথম ও প্রধান ধাপ কোনটি?
STP-তে 44 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত?
1 মোল কার্বন (12g) সম্পূর্ণ পুড়ে কত মোল CO2 তৈরি করে?
200g ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) সম্পূর্ণ বিয়োজিত হয়ে কত গ্রাম চুন (CaO) উৎপন্ন করবে? (Ca=40, C=12, O=16)
17g অ্যামোনিয়া (NH3) গ্যাসের STP-তে আয়তন কত?
36g জলের (H2O) তড়িৎ বিশ্লেষণে কত গ্রাম অক্সিজেন (O2) পাওয়া যায়?
একটি রাসায়নিক সমীকরণ থেকে নিচের কোন্ তথ্যটি জানা যায় না?
1 মোল পরিমাণ যেকোনো গ্যাসে অণুর সংখ্যা কত?
10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে (CaCO3) মোল সংখ্যা কত?
32 গ্রাম সালফার (S) সম্পূর্ণ দহনে কত গ্রাম সালফার ডাইঅক্সাইড (SO2) উৎপন্ন করে? (S=32, O=16)
রাসায়নিক গণনায় ভরের ব্যবহারিক একক হিসেবে সাধারণত কী ধরা হয়?
4 গ্রাম হাইড্রোজেন (H2) গ্যাসের মোল সংখ্যা কত?
STP-তে 22.4 লিটার অক্সিজেন (O2) গ্যাসের ভর কত?
কোনো খনিজে 50% বিশুদ্ধ লোহা (Fe) থাকলে, 200 গ্রাম খনিজ থেকে কত গ্রাম বিশুদ্ধ লোহা পাওয়া যাবে?
জলের (H2O) আণবিক ভর কত? (H=1, O=16)
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
রাসায়নিক গণনা করতে হলে সমীকরণের সমতা বিধান (Balancing) করা বাধ্যতামূলক।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
100 গ্রাম CaCO3 বিয়োজিত হয়ে 100 গ্রাম CO2 গ্যাস উৎপন্ন করে।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
STP-তে 2 গ্রাম হাইড্রোজেন (H2) গ্যাসের আয়তন 22.4 লিটার।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
রাসায়নিক সমীকরণ থেকে বিক্রিয়াটি কতক্ষণে শেষ হবে তা জানা যায়।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
1 মোল কার্বন (C) দহনে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়।
সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
STP-তে 1 মোল যেকোনো আদর্শ গ্যাসের আয়তন লিটার।
সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
জলের (H2O) আণবিক ভর হলো ।
সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
12 গ্রাম কার্বন সম্পূর্ণ পুড়লে গ্রাম CO2 গ্যাস উৎপন্ন হয়।
সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
32 গ্রাম অক্সিজেন গ্যাসে (O2) মোল সংখ্যা হলো ।
সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট (CaCO3) থেকে ঠিক গ্রাম ক্যালসিয়াম অক্সাইড (CaO) বা চুন পাওয়া যায়।
গুরুত্বপূর্ণ লিংকসমূহ:
- Class 10 Home: দশম শ্রেণি মূল পাতা
- Physical Science Home: দশম শ্রেণির ভৌতবিজ্ঞান-সকল অধ্যায়
- Current Chapter Home: রাসায়নিক গণনা
তৃতীয় অধ্যায়ের তিন পর্ব
- পর্ব ১: ভরের সংরক্ষণ সূত্র এবং ভর ও শক্তির তুল্যতা
- পর্ব ২: গ্যাসের বাষ্পঘনত্ব এবং আণবিক ভরের সম্পর্ক
- পর্ব ৩: তুমি এখানে পড়ছ (রাসায়নিক সমীকরণভিত্তিক ভর ও আয়তনের গাণিতিক গণনা)
Leave a Reply