মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রস্তুতির আজকের পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় ‘গ্যাসের আচরণ’-এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। একে যে পাত্রে রাখা হয়, গ্যাস সেই পাত্রের আকার ও আয়তন ধারণ করে। আজকের এই আর্টিকেলে আমরা গ্যাসের চাপ এবং আয়তনের ওপর চাপের প্রভাব বোঝানোর জন্য বয়েলের সূত্র (Boyle’s Law) সম্পর্কে খুব সহজভাবে জানব।
গ্যাসের চাপ এবং আয়তন
গ্যাসীয় অণুগুলো সব সময় ইতস্তত ছুটে বেড়ায়। আবদ্ধ পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলের ওপর গ্যাসীয় অণুগুলো লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাকেই গ্যাসের চাপ (Pressure) বলে।
- গ্যাসের চাপ মাপার যন্ত্র: আবদ্ধ পাত্রে থাকা গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার (Manometer) যন্ত্রের সাহায্যে। আর বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ব্যারোমিটার (Barometer) যন্ত্রের সাহায্যে।
- গ্যাসের আয়তন: কোনো গ্যাস যতটা জায়গা দখল করে থাকে, সেটাই তার আয়তন (Volume)। গ্যাসকে যে পাত্রে রাখা হয়, পাত্রের আয়তনই হলো গ্যাসের আয়তন।
বয়েলের সূত্র (Boyle’s Law)
গ্যাসের আয়তনের ওপর চাপের কী প্রভাব পড়ে, তা বোঝানোর জন্য ১৬৬২ খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট বয়েল একটি সূত্র আবিষ্কার করেন।
বয়েলের সূত্র: উষ্ণতা (তাপমাত্রা) স্থির থাকলে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।
সহজ কথায়, তাপমাত্রা না বাড়ালে বা কমালে, যদি আমরা গ্যাসের ওপর চাপ বাড়াই, তবে আয়তন কমে যাবে। আবার যদি চাপ কমাই, তবে আয়তন বেড়ে যাবে। বেলুনে চাপ দিলে সেটি ছোটো হয়ে যায়, এটি বয়েলের সূত্রের একটি সাধারণ উদাহরণ।
বয়েলের সূত্রের গাণিতিক রূপ:
ধরি, স্থির উষ্ণতায় (T) কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ = P এবং আয়তন = V।
তাহলে বয়েলের সূত্র অনুযায়ী: V ∝ 1/P (যখন T এবং ভর স্থির)
বা, PV = ধ্রুবক (Constant)
যদি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ P1 থেকে পরিবর্তিত হয়ে P2 হয় এবং আয়তন V1 থেকে পরিবর্তিত হয়ে V2 হয়, তবে বয়েলের সূত্র অনুযায়ী:
P1V1 = P2V2 (এটি অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ সূত্র)।
বয়েলের সূত্রের ধ্রুবক:
বয়েলের সূত্রে দুটি বিষয় স্থির বা অপরিবর্তিত থাকে, এদের ধ্রুবক (Constant) বলে। এই দুটি হলো:
১. গ্যাসের ভর (Mass)
২. গ্যাসের উষ্ণতা (Temperature)
গ্যাসের চাপ ও বয়েলের সূত্র তথ্যমালা ও ক্যুইজ
নিচের তথ্যমালা বা নলেজ স্লাইডগুলো ভালো করে পড়ো। এখানে তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সূত্র (যেমন- বয়েলের সূত্র, P-V লেখচিত্র) সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এগুলো মনোযোগ দিয়ে পড়লে বা শুনলে তোমার সম্যক ধারনা হয়ে যাবে এবং পরীক্ষার পরিপেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যুইজ সম্পর্কে: গ্যাসের চাপ, আয়তন এবং বয়েলের সূত্র সংক্রান্ত এই ক্যুইজটি খেলে মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো।
Total Slides: 5
Rate this Quiz
Average Rating: 5 / 5 (4 votes)
Click on a star to rate:
Total Questions: 25 | Total Marks: 37
বয়েলের সূত্রে কোনটি ধ্রুবক থাকে?
আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ মাপা হয় কোন্ যন্ত্রের সাহায্যে?
বয়েলের সূত্রের গাণিতিক রূপ কোনটি?
বয়েলের সূত্র অনুযায়ী, চাপ (P) এবং আয়তনের (V) সম্পর্ক কীরূপ?
বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কী?
স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করলে তার আয়তন কী হবে?
P1V1 = P2V2 — এটি কোন্ সূত্রের গাণিতিক রূপ?
গ্যাসের চাপ বলতে কী বোঝায়?
স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের P-V লেখচিত্রের প্রকৃতি কীরূপ?
বয়েলের সূত্র অনুযায়ী, নির্দিষ্ট ভরের গ্যাসের P বনাম 1/V লেখচিত্রের প্রকৃতি কীরূপ?
গ্যাসের আয়তন বলতে কী বোঝায়?
বয়েলের সূত্রটি কোন্ বিজ্ঞানী আবিষ্কার করেন?
যদি গ্যাসের উষ্ণতা স্থির থাকে, তবে সেই প্রক্রিয়াকে কী বলে?
এস.আই (S.I) পদ্ধতিতে গ্যাসের চাপের একক কী?
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
বয়েলের সূত্রে গ্যাসের চাপ স্থির থাকে।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ ম্যানোমিটারের সাহায্যে মাপা হয়।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
উষ্ণতা স্থির থাকলে চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
বয়েলের সূত্র অনুযায়ী P-V লেখচিত্র একটি মূলবিন্দুগামী সরলরেখা।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
P1V1 = P2V2 হলো বয়েলের সূত্রের গাণিতিক সমীকরণ।
সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
বয়েলের সূত্র অনুযায়ী, উষ্ণতা স্থির থাকলে চাপ দ্বিগুণ করলে আয়তন /২ (অর্ধেক) হয়ে যায়।
সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
বয়েলের সূত্রে ধ্রুবকের সংখ্যা হলো টি (ভর ও উষ্ণতা)।
সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
গ্যাসের চাপ = প্রযুক্ত বল / ক্ষেত্রফল। যদি ক্ষেত্রফল অর্ধেক হয় তবে চাপ গুণ হবে।
গুরুত্বপূর্ণ লিংকসমূহ:
- Class 10 Home: দশম শ্রেণি মূল পাতা
- Physical Science Home: দশম শ্রেণির ভৌতবিজ্ঞান-সকল অধ্যায়
- Current Chapter Home: গ্যাসের আচরণ
দ্বিতীয় অধ্যায়ের তিন পর্ব
- পর্ব ১: তুমি এখানে পড়ছ (গ্যাসের চাপ, আয়তন এবং বয়েলের সূত্র)
- পর্ব ২: চার্লসের সূত্র এবং পরম শূন্য তাপমাত্রা
- পর্ব ৩: অ্যাভোগাড্রো সূত্র এবং আদর্শ গ্যাস সমীকরণ
Leave a Reply