Install our QSH India App. Less than 2 MB.

Sentence in English Grammar | বাক্য কাকে বলে

English Grammar Junior এ তোমাদের স্বাগত। আজকে আমরা জানব Sentence অর্থাৎ বাক্য সমন্ধে।

Sentence বা বাক্য কাকে বলে?

কতগুলো Word বা শব্দ পাশাপাশি বসে যখন মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে, তখন তাকে Sentence বা বাক্য বলে।

ইংরেজিতে বলা যায়: A group of words that makes complete sense is called a Sentence.

Sentence তৈরির সহজ নিয়ম:

  • একটি Sentence-এর অবশ্যই একটি সম্পূর্ণ অর্থ থাকতে হবে।
  • Sentence সব সময় Capital Letter (বড় হাতের অক্ষর) দিয়ে শুরু হয়।
  • Sentence-এর শেষে সাধারণত একটি Full Stop (.), Question Mark (?) অথবা Exclamation Mark (!) বসে।

Examples (উদাহরণ):

  • I eat rice. (আমি ভাত খাই।) – এটি একটি Sentence কারণ এর সম্পূর্ণ অর্থ আছে।
  • He is a good boy. (সে একজন ভালো ছেলে।)

মনে রেখো: যদি আমরা বলি “rice eat I”, তাহলে এটি কোনো Sentence নয়। কারণ, এখানে শব্দগুলো পাশাপাশি বসলেও মনের কোনো পরিষ্কার ভাব প্রকাশ পাচ্ছে না।

পরবর্তী অধ্যায়ে আমরা শিখব বাক্যের বিভিন্ন অংশ বা Parts of Speech সম্পর্কে!

Share this:

Leave a Comment

×
All Subjects
    ASK