ধরো, তোমার পড়ার টেবিলের ওপরে একটি বই আছে। তুমি যদি বলতে চাও “বইটি টেবিল আছে”, তাহলে বাক্যটি কি সঠিক হলো? না! বলতে হবে “বইটি টেবিলের ওপরে আছে।” এই যে ‘ওপরে’, ‘নিচে’, ‘ভেতরে’, ‘বাইরে’—এই শব্দগুলো দুটো জিনিসের মধ্যে সম্পর্ক তৈরি করে দেয়। English Grammar-এ এই সম্পর্ক তৈরি করা ছোট ছোট শব্দগুলোকেই Preposition বলা হয়। চলো, এদের কাজ সম্পর্কে বিস্তারিত জানি।
Preposition বা পদান্বয়ী অব্যয় কাকে বলে?
যে Word কোনো Noun বা Pronoun-এর আগে বসে, বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সেই Noun বা Pronoun-এর সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে Preposition বলে।
এখানে শব্দটিকে ভাঙলে আমরা পাই: Pre = পূর্বে বা আগে, আর Position = অবস্থান। অর্থাৎ, যা Noun বা Pronoun-এর আগে অবস্থান করে সম্পর্ক তৈরি করে, তাকেই Preposition বলে।
Common Prepositions (সাধারণ উদাহরণ):
ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া কয়েকটি Preposition হলো:
- In (ভেতরে/মধ্যে)
- On (ওপরে – কোনো কিছুর সাথে লেগে থাকলে)
- Under (নিচে)
- At (দিকে বা নির্দিষ্ট সময়ে/স্থানে)
- To (দিকে বা অভিমুখে)
- From (থেকে)
- With (সঙ্গে বা দিয়ে)
Sentence-এ Preposition-এর ব্যবহার:
বাক্যে এরা কীভাবে সম্পর্ক তৈরি করে তা নিচে দেওয়া হলো:
- The book is on the table. (বইটি টেবিলের ওপরে আছে।) – এখানে ‘on’ শব্দটি বই এবং টেবিলের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে।
- The fish is in the water. (মাছটি জলের ভেতরে আছে।) – ‘in’ শব্দটি মাছ ও জলের সম্পর্ক তৈরি করেছে।
- The cat is sleeping under the tree. (বিড়ালটি গাছের নিচে ঘুমাচ্ছে।)
- I go to school everyday. (আমি প্রতিদিন স্কুলে যাই।)
Preposition Quiz
নিচের Preposition অধ্যায় থেকে তৈরি করা কুইজটি খেলে দেখো তুমি কতটা স্কোর করতে পারছ? এবং অবশ্যই তোমার স্কোর কেমন হল তা কমেন্ট করে জানাতে পার ।
Total Questions: 20 | Total Marks: 41
যে Word কোনো Noun বা Pronoun-এর আগে বসে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে কী বলে?
'Preposition' শব্দটিতে 'Pre' কথার অর্থ কী?
কোনো কিছুর ওপরে লেগে থাকা বোঝাতে কোন Preposition-টি ব্যবহার করা হয়?
"The book is on the table." - এই বাক্যে Preposition কোনটি?
'ভেতরে' বা 'মধ্যে' বোঝাতে নিচের কোন শব্দটি ব্যবহৃত হয়?
শব্দার্থ মেলাও (Vocabulary)
ধারণা মেলাও (Concepts)
উদাহরণ মেলাও (Examples)
Preposition বা পদান্বয়ী অব্যয় ধারণা
Preposition সাধারণত Noun বা Pronoun-এর পরে বসে।
Preposition বা পদান্বয়ী অব্যয় ধারণা
"The fish is in the water." বাক্যে 'in' শব্দটি Preposition।
Preposition বা পদান্বয়ী অব্যয় ধারণা
Preposition বাক্যের দুটি জিনিসের মধ্যে সম্পর্ক তৈরি করে দেয়।
Preposition বা পদান্বয়ী অব্যয় ধারণা
'Under' শব্দটির বাংলা অর্থ হলো ওপরে।
Preposition বা পদান্বয়ী অব্যয় ধারণা
'Preposition' শব্দটিতে 'Position' মানে হলো অবস্থান।
নিচের শব্দগুলো জোরে জোরে পড়ো (Read aloud)
Preposition|Position|Relation|Before
নিচের শব্দগুলো জোরে জোরে পড়ো (Read aloud)
Under|Water|Table|Tree
নিচের শব্দগুলো জোরে জোরে পড়ো (Read aloud)
Everyday|Sleeping|School|Inside
সঠিক শব্দটি দিয়ে শূন্যস্থান পূরণ করো
Noun বা Pronoun-এর আগে বসে সম্পর্ক তৈরি করে ।
সঠিক শব্দটি দিয়ে শূন্যস্থান পূরণ করো
The book is the table.
সঠিক শব্দটি দিয়ে শূন্যস্থান পূরণ করো
The fish is the water.
সঠিক শব্দটি দিয়ে শূন্যস্থান পূরণ করো
The cat is sleeping the tree.
Rate this Quiz
Average Rating: 5 / 5 (1 votes)
Click on a star to rate:
Leaderboard (Last 30 Days)
| Rank | Name | Score | First 3 Scores |
|---|
Leave a Reply