English Grammar Junior এ তোমাদের স্বাগত। আজকে আমরা জানব Sentence অর্থাৎ বাক্য সমন্ধে।
Sentence বা বাক্য কাকে বলে?
কতগুলো Word বা শব্দ পাশাপাশি বসে যখন মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে, তখন তাকে Sentence বা বাক্য বলে।
ইংরেজিতে বলা যায়: A group of words that makes complete sense is called a Sentence.
Sentence তৈরির সহজ নিয়ম:
- একটি Sentence-এর অবশ্যই একটি সম্পূর্ণ অর্থ থাকতে হবে।
- Sentence সব সময় Capital Letter (বড় হাতের অক্ষর) দিয়ে শুরু হয়।
- Sentence-এর শেষে সাধারণত একটি Full Stop (.), Question Mark (?) অথবা Exclamation Mark (!) বসে।
Examples (উদাহরণ):
- I eat rice. (আমি ভাত খাই।) – এটি একটি Sentence কারণ এর সম্পূর্ণ অর্থ আছে।
- He is a good boy. (সে একজন ভালো ছেলে।)
মনে রেখো: যদি আমরা বলি “rice eat I”, তাহলে এটি কোনো Sentence নয়। কারণ, এখানে শব্দগুলো পাশাপাশি বসলেও মনের কোনো পরিষ্কার ভাব প্রকাশ পাচ্ছে না।
নিচের ক্যুইজটি খেলে দেখ তুমি কত স্কোর করতে পারছ?
Sentence Quiz
Total Questions: 14 | Total Marks: 22
কতগুলো Word পাশাপাশি বসে যখন মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে, তখন তাকে কী বলে?
একটি Sentence সব সময় কী দিয়ে শুরু হয়?
Sentence-এর শেষে সাধারণত কোন চিহ্নটি বসে?
নিচের কোনটি একটি সঠিক Sentence?
A group of words that makes complete sense is called a:
শব্দার্থ মেলাও (Vocabulary)
চিহ্ন মেলাও (Punctuation)
Sentence বা বাক্য ধারণা
Sentence-এর অবশ্যই একটি সম্পূর্ণ অর্থ থাকতে হবে।
Sentence বা বাক্য ধারণা
Sentence সব সময় Small Letter দিয়ে শুরু হয়।
Sentence বা বাক্য ধারণা
"He is a good boy." - এটি একটি Sentence।
Sentence বা বাক্য ধারণা
শব্দগুলো পাশাপাশি বসলেই তা Sentence হয়ে যায়, অর্থ না থাকলেও চলে।
Sentence বা বাক্য ধারণা
Sentence-এর শেষে Question Mark (?) বসতে পারে।
সঠিক শব্দটি দিয়ে শূন্যস্থান পূরণ করো
কতগুলো Word পাশাপাশি বসে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করলে তাকে বলে।
সঠিক শব্দটি দিয়ে শূন্যস্থান পূরণ করো
"I eat rice." একটি Sentence কারণ এর সম্পূর্ণ আছে।
Rate this Quiz
Average Rating: 4.38 / 5 (8 votes)
Click on a star to rate:
Leaderboard (Last 30 Days)
| Rank | Name | Score | First 3 Scores |
|---|
পরবর্তী অধ্যায়ে আমরা শিখব বাক্যের বিভিন্ন অংশ বা Parts of Speech সম্পর্কে!
Leave a Reply