Install our QSH India App. Less than 2 MB.

Verb বা ক্রিয়া – English Grammar Junior

সকাল থেকে রাত পর্যন্ত আমরা অনেক রকম কাজ করি। যেমন—খাওয়া, ঘুমানো, খেলাধুলা করা, স্কুলে যাওয়া, বই পড়া ইত্যাদি। তুমি যদি চুপচাপ বসেও থাকো, তাহলেও তোমার শ্বাস নেওয়ার কাজ চলতে থাকে! English Grammar-এ এই যেকোনো ধরনের কাজ করা বোঝানো শব্দগুলোকেই Verb বা ক্রিয়া বলা হয়। কোনো বাক্য বা Sentence-এ Verb হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। Verb ছাড়া কোনো সম্পূর্ণ বাক্য তৈরি করা যায় না। চলো, Verb সম্পর্কে আরও কিছু জেনে নিই।

Verb বা ক্রিয়া কাকে বলে?

যে Word দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায়, তাকে Verb বলে।

সহজ কথায়, যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায়, তাকেই Verb বলা হয়। ইংরেজিতে Verb-কে Action Word বা ‘কাজের শব্দ’ বলা হয়ে থাকে।

Examples of Verb (উদাহরণ)

  • কাজ করা বোঝাতে: Play (খেলা করা), Read (পড়া), Eat (খাওয়া), Go (যাওয়া), Write (লেখা)।
  • হওয়া বোঝাতে: Am, Is, Are, Was, Were (এগুলো দিয়ে কারো অবস্থা বা হওয়া বোঝায়)।
  • থাকা বা মালিকানা বোঝাতে: Have, Has, Had (এগুলো দিয়ে কারো কাছে কিছু আছে বা ছিল বোঝায়)।

Sentence-এ Verb-এর ব্যবহার:

বাক্যে Verb কীভাবে কাজ করে, চলো তার কয়েকটি উদাহরণ দেখি:

  • I play football. (আমি ফুটবল খেলি।) – এখানে ‘play’ শব্দটি দিয়ে একটি কাজ করা বোঝাচ্ছে। তাই এটি Verb।
  • He is a good boy. (সে হয় একটি ভালো ছেলে।) – এখানে ‘is’ শব্দটি দিয়ে ছেলেটির হওয়া বোঝাচ্ছে।
  • I have a pet dog. (আমার একটি পোষা কুকুর আছে।) – এখানে ‘have’ দিয়ে কুকুর থাকা বোঝাচ্ছে।
  • The birds fly in the sky. (পাখিরা আকাশে ওড়ে।) – এখানে ‘fly’ হলো কাজ।

মনে রেখো: একটি বাক্যে যেমন একজন মানুষের হার্ট বা হৃৎপিণ্ড সবচেয়ে জরুরি, তেমনি ইংরেজি বাক্যে Verb হলো সবচেয়ে জরুরি।

Verb বা ক্রিয়া সমন্ধনীয় কুইজ

নিচের কুইজটি খেল এবং দেখো তুমি কতটা স্কোর করতে পারছ?

Slow
Quiz Icon Verb বা ক্রিয়া - Basic English Grammar Quiz

Total Questions: 19 | Total Marks: 38

Rate this Quiz

Average Rating: 5 / 5 (1 votes)

Click on a star to rate:

Leaderboard (Last 30 Days)

Loading...

Share this:

Leave a Comment

×
All Subjects
    ASK