🎓 Log in to save your performance and get free courses
My Course My Report Log In

Install the QSH India App

⭐ Thousands of students installed

Pronoun বা সর্বনাম – English Grammar Junior

আগের অধ্যায়ে আমরা Noun বা বিশেষ্য সম্পর্কে জেনেছি। আমরা শিখেছি যে, যেকোনো কিছুর নামকেই Noun বলে। কিন্তু চিন্তা করে দেখো তো, কথা বলার সময় বা কিছু লেখার সময় আমরা কি বারবার শুধু নামই ব্যবহার করি? না! বারবার একই নাম ব্যবহার করলে বাক্য বা Sentence শুনতে মোটেও ভালো লাগে না। তাই নামের বদলে আমরা অন্য কিছু শব্দ ব্যবহার করি, যাতে বাক্যটি শুনতে আরও সুন্দর হয়। English Grammar-এ এই নামের বদলে বসা শব্দগুলোকেই বলা হয় Pronoun. আজ আমরা এই Pronoun বা সর্বনাম সম্পর্কে বিস্তারিত জানব।

Pronoun বা সর্বনাম কাকে বলে?

যে Word কোনো Noun-এর পরিবর্তে (বদলে) ব্যবহৃত হয়, তাকে Pronoun বলে।

Pro শব্দের অর্থ হলো ‘পরিবর্তে’ বা ‘পক্ষে’। অর্থাৎ, Noun-এর জায়গায় যে শব্দ বসে তাকেই Pronoun বলা হয়। একে Noun-এর বন্ধুও বলা যেতে পারে, কারণ Noun যখন থাকে না, তখন Pronoun তার কাজ করে দেয়।

আমরা কেন Pronoun ব্যবহার করি?

বাক্যের সৌন্দর্য বাড়াতে আমরা Noun-এর বদলে Pronoun ব্যবহার করি। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক:

Noun ব্যবহার করে: Rahim is a good boy. Rahim goes to school everyday. Rahim loves to play.
(এখানে বারবার Rahim বলাটা শুনতে বেশ একঘেয়ে লাগছে।)

Pronoun ব্যবহার করে: Rahim is a good boy. He goes to school everyday. He loves to play.
(এখানে Rahim-এর পরিবর্তে আমরা ‘He’ বসিয়েছি। এই ‘He’ শব্দটিই হলো Pronoun, এবং বাক্যটি এখন শুনতে অনেক সুন্দর লাগছে।)

Common Pronouns (সাধারণ সর্বনাম):

ইংরেজিতে অনেক Pronoun আছে। প্রাথমিক স্তরে আমাদের যে Pronoun-গুলো সবচেয়ে বেশি কাজে লাগে, সেগুলোর তালিকা নিচে দেওয়া হলো:

  • I (আমি) – নিজের কথা বলতে ব্যবহৃত হয়।
  • We (আমরা) – একের বেশি মানুষ থাকলে ব্যবহৃত হয়।
  • You (তুমি/তোমরা) – সামনের কোনো ব্যক্তিকে বোঝাতে।
  • He (সে) – কোনো ছেলে বা পুরুষকে বোঝাতে।
  • She (সে) – কোনো মেয়ে বা মহিলাকে বোঝাতে।
  • They (তারা) – অনেককে একসঙ্গে বোঝাতে।
  • It (ইহা) – কোনো বস্তু, প্রাণী বা ছোট শিশুদের বোঝাতে।

Sentence-এ Pronoun-এর ব্যবহার:

  • I am reading a book. (আমি একটি বই পড়ছি।)
  • They are playing football in the field. (তারা মাঠে ফুটবল খেলছে।)
  • She is my younger sister. (সে আমার ছোট বোন।)
  • The dog is barking. It is hungry. (কুকুরটি ডাকছে। এটি ক্ষুধার্ত।)

Pronoun Quiz

নিচের কুইজটি খেল  এবং দেখো তোমার কত স্কোর করতে পারছ?

Slow
Quiz Icon Pronoun বা সর্বনাম - Basic English Grammar Quiz

Total Questions: 15 | Total Marks: 32

Rate this Quiz

Average Rating: 5 / 5 (1 votes)

Click on a star to rate:

Leaderboard (Last 30 Days)

Loading...

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×
All Subjects
    ASK