🎓 Log in to save your performance and get free courses
My Course My Report Log In

Install the QSH India App

⭐ Thousands of students installed

Present Indefinite Tense – English Grammar Junior

আগের অধ্যায়ে আমরা Present Tense-এর সাধারণ নিয়মগুলো জেনেছি। আজ আমরা এর প্রথম ভাগ, অর্থাৎ Present Indefinite Tense (সাধারণ বর্তমান কাল) সম্পর্কে বিস্তারিত শিখব। ইংরেজিতে কথা বলা বা লেখার জন্য এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

Present Indefinite Tense কাকে বলে?

বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হয়, কারও কোনো প্রতিদিনের অভ্যাস (Habit) বোঝায় অথবা কোনো চিরন্তন সত্য (Universal truth) বোঝায়, তখন সেই Verb-এর Present Indefinite Tense হয়।

১. Affirmative Sentence (হ্যাঁ-বোধক বাক্যের গঠন)

Structure: Subject + Main Verb (Present Form / V1) + Object

সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম: Subject যদি Third Person Singular Number (He, She, It অথবা যেকোনো একজন ব্যক্তি বা বস্তুর নাম) হয়, তাহলে Main Verb-এর শেষে s বা es যোগ করতে হয়।

  • I play football. (আমি ফুটবল খেলি।) – First Person
  • They go to school. (তারা স্কুলে যায়।) – Third Person Plural
  • He plays football. (সে ফুটবল খেলে।) – Third Person Singular, তাই play-এর সাথে s যোগ হয়েছে।
  • The sun rises in the east. (সূর্য পূর্ব দিকে ওঠে।) – চিরন্তন সত্য এবং The sun হলো Third Person Singular।

২. Negative Sentence (না-বোধক বাক্যের গঠন)

না-বোধক বাক্য তৈরি করতে Subject-এর পর do not (don’t) অথবা does not (doesn’t) বসাতে হয়। Subject Third Person Singular হলে ‘does not’ বসে, বাকি সবার সাথে ‘do not’ বসে। (মনে রাখবে: does not বসালে মূল Verb-এর সাথে আর s/es থাকে না।)

Structure: Subject + do not / does not + Main Verb + Object

  • I do not eat rice. (আমি ভাত খাই না।)
  • Rahim does not eat rice. (রহিম ভাত খায় না।)

৩. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্যের গঠন)

প্রশ্ন করার জন্য Do বা Does-কে বাক্যের একদম শুরুতে, অর্থাৎ Subject-এর আগে বসাতে হয়।

Structure: Do / Does + Subject + Main Verb + Object + ?

  • Do you read a book? (তুমি কি বই পড়ো?)
  • Does she sing a song? (সে কি গান গায়?)

এই নিয়মগুলো ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করো। এরপর আমরা Present Continuous Tense সম্পর্কে শিখব!

Present Indefinite Tense Quiz

আশাকরি, Present Indiefinite Tense খুব ভালভাবে শিখতে পেরেছ। এবার নীচে দেওয়া কুইজটি খেল।

Slow
Quiz Icon Present Indefinite Tense - Basic English Grammar Quiz

Total Questions: 18 | Total Marks: 29

Rate this Quiz

Average Rating: 0 / 5 (0 votes)

Click on a star to rate:

Leaderboard (Last 30 Days)

Loading...

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×
All Subjects
    ASK