অ্যাভোগাড্রো সূত্র
১৮১১ খ্রিস্টাব্দে ইতালীয় বিজ্ঞানী আমেদিও অ্যাভোগাড্রো গ্যাসের আয়তন এবং অণুর সংখ্যার মধ্যে সম্পর্ক নির্ণয় করেন।
অ্যাভোগাড্রো সূত্র: একই চাপ ও উষ্ণতায় সমায়তন সমস্ত গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে।
অর্থাৎ, যদি তাপমাত্রা ও চাপ স্থির থাকে, তবে 1 লিটার অক্সিজেন গ্যাসে যতগুলো অণু থাকবে, 1 লিটার হাইড্রোজেন গ্যাসেও ঠিক ততগুলোই অণু থাকবে। গ্যাসের আয়তন বাড়লে অণুর সংখ্যাও বাড়ে।
অ্যাভোগাড্রো সংখ্যা (NA):
যে কোনো পদার্থের 1 মোল (Mole) পরিমাণ পদার্থে অণুর সংখ্যা নির্দিষ্ট থাকে। এই নির্দিষ্ট সংখ্যাকেই অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এর মান হলো ৬.০২২ × ১০২৩।
আদর্শ গ্যাস সমীকরণ (PV = nRT)
আমরা দেখেছি:
- বয়েলের সূত্র: V ∝ 1/P (যখন T ও n স্থির)
- চার্লসের সূত্র: V ∝ T (যখন P ও n স্থির)
- অ্যাভোগাড্রোর সূত্র: V ∝ n (যখন P ও T স্থির)
এই তিনটি সূত্রকে একত্রিত করলে আমরা পাই: V ∝ (nT)/P
বা, PV = nRT
এটিই হলো আদর্শ গ্যাস সমীকরণ। এখানে:
- P = গ্যাসের চাপ
- V = গ্যাসের আয়তন
- n = মোল সংখ্যা (গ্যাসের ভর / মোলার ভর)
- T = পরম উষ্ণতা (কেলভিন স্কেলে)
- R = সার্বজনীন গ্যাস ধ্রুবক (Universal Gas Constant)
সার্বজনীন গ্যাস ধ্রুবক (R):
R-এর মান সমস্ত আদর্শ গ্যাসের ক্ষেত্রেই সমান, তাই একে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে।
S.I পদ্ধতিতে R-এর মান হলো ৮.৩১৪ জুল মোল-১ কেলভিন-১ (J mol-1 K-1)। লিটার-অ্যাটমস্ফিয়ার (L-atm) এককে এর মান ০.০৮২ L-atm mol-1 K-1।
আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস
আদর্শ গ্যাস (Ideal Gas): যেসব গ্যাস যেকোনো চাপ ও তাপমাত্রায় PV = nRT সমীকরণটি (বা বয়েল ও চার্লসের সূত্র) সম্পূর্ণভাবে মেনে চলে, তাদের আদর্শ গ্যাস বলে।
বাস্তব গ্যাস (Real Gas): প্রকৃতিতে যেসব গ্যাস পাওয়া যায় (যেমন- অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড), তারা সব সময় এই সমীকরণ মেনে চলে না। এদের বাস্তব গ্যাস বলে। তবে খুব নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে।
আদর্শ গ্যাস সমীকরণ তথ্যমালা ও ক্যুইজ
নিচের তথ্যমালা বা নলেজ স্লাইডগুলো ভালো করে পড়ো। এখানে তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সূত্র (যেমন- PV = nRT, R-এর মান) সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এগুলো মনোযোগ দিয়ে পড়লে বা শুনলে তোমার সম্যক ধারনা হয়ে যাবে এবং পরীক্ষার পরিপেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যুইজ সম্পর্কে: অ্যাভোগাড্রো সূত্র, আদর্শ গ্যাস সমীকরণ এবং বাস্তব গ্যাসের আচরণ সংক্রান্ত এই ক্যুইজটি খেলে মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো।
Total Slides: 5
Rate this Quiz
Average Rating: 5 / 5 (3 votes)
Click on a star to rate:
Total Questions: 28 | Total Marks: 40
চার্লসের সূত্রে কোন্ রাশি দুটি ধ্রুবক থাকে?
পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে কত?
কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত?
কেলভিন স্কেলে চার্লসের সূত্রের গাণিতিক রূপ কোনটি?
চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের V বনাম T (পরম উষ্ণতা) লেখচিত্রের প্রকৃতি কীরূপ?
২৭°C উষ্ণতার পরম স্কেলের মান কত?
চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে গ্যাসের আয়তন এবং পরম উষ্ণতার সম্পর্ক কীরূপ?
স্থির চাপে V বনাম t (°C) লেখচিত্রটি উষ্ণতা অক্ষকে কোন্ বিন্দুতে ছেদ করে?
গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত?
V1/T1 = V2/T2 — এটি কোন্ সূত্রের গাণিতিক রূপ?
স্থির চাপে গ্যাসের লেখচিত্রকে (V-T লেখচিত্র) কী বলা হয়?
কোন্ তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়?
তাপমাত্রার কোন্ স্কেলে ঋণাত্মক (Negative) মান হয় না?
৩০০ K এবং ২৭°C এর মধ্যে কোনটি বড়ো?
বয়েল ও চার্লস— উভয়ের সূত্রেই কোন্ রাশিটি ধ্রুবক থাকে?
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
চার্লসের সূত্রে গ্যাসের চাপ ধ্রুবক থাকে।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
পরম শূন্য উষ্ণতায় বাস্তব গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
কেলভিন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হতে পারে।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
২৭°C এবং ৩০০ K উষ্ণতা দুটি সম্পূর্ণ আলাদা।
সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
চার্লসের সূত্র অনুযায়ী ১°C তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন ০°C উষ্ণতার আয়তনের ১/ অংশ বৃদ্ধি পায়।
সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হলো মাইনাস °C।
সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হলো K।
সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
২৭°C তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করলে তার মান হবে K।
সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
বয়েল এবং চার্লস— দুটি সূত্রেই ধ্রুবক থাকে গ্যাসের ভর, অর্থাৎ এই রাশিটির সংখ্যা হলো টি।
গুরুত্বপূর্ণ লিংকসমূহ:
- Class 10 Home: দশম শ্রেণি মূল পাতা
- Physical Science Home: দশম শ্রেণির ভৌতবিজ্ঞান-সকল অধ্যায়
- Current Chapter Home: গ্যাসের আচরণ
দ্বিতীয় অধ্যায়ের তিন পর্ব
- পর্ব ১: গ্যাসের চাপ, আয়তন এবং বয়েলের সূত্র
- পর্ব ২: চার্লসের সূত্র এবং পরম শূন্য তাপমাত্রা
- পর্ব ৩: তুমি এখানে পড়ছ (অ্যাভোগাড্রো সূত্র এবং আদর্শ গ্যাস সমীকরণ)
Leave a Reply