বিষাক্ত বর্জ্য এবং মানব স্বাস্থ্য
প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আগের পর্বে বর্জ্যের সাধারণ প্রকারভেদ সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব সেইসব বর্জ্য সম্পর্কে যারা আমাদের শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক। যেসকল বর্জ্য জীবদেহে প্রবেশ করে স্বাভাবিক বিপাকীয় কাজে গোলযোগ সৃষ্টি করে বা প্রাণহানি ঘটায়, তাদের বিষাক্ত বর্জ্য বলে । এই বিষাক্ত বর্জ্যগুলো মূলত রাসায়নিক কারখানা, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বা বিভিন্ন খনি থেকে পরিবেশে মেশে ।
বিষাক্ত বর্জ্য ও সৃষ্ট রোগসমূহ
নিচে কয়েকটি বিষাক্ত ধাতব বর্জ্য এবং তাদের প্রভাবে সৃষ্ট মারাত্মক রোগগুলোর তালিকা দেওয়া হলো, যা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ।
- সিসা (Lead): এর প্রভাবে শিশুদের ডিসলেক্সিয়া রোগ হয়।
- পারদ (Mercury): এর ফলে স্নায়ুতন্ত্রের মারাত্মক রোগ মিনামাটা হয়।
- ক্যাডমিয়াম (Cadmium): এর প্রভাবে হাড়ের ভয়ংকর যন্ত্রণাদায়ক রোগ ইটাই-ইটাই (বা আউচ-আউচ) হয়।
- আর্সেনিক (Arsenic): আর্সেনিকযুক্ত জল পান করলে হাতের তালু ও পায়ের তলায় কালো ছোপ ছোপ দাগ বা ব্ল্যাকফুট রোগ হয়।
- ফ্লুরাইড (Fluoride): এর প্রভাবে দাঁত ও হাড়ের ক্ষয়জনিত রোগ ফ্লুরোসিস হয়।
পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব
বর্জ্য সঠিক জায়গায় না ফেলার কারণে আমাদের চারপাশের পরিবেশ বিষাক্ত হয়ে উঠছে । এর প্রভাবে মূলত তিন ধরনের দূষণ দেখা যায়:
১. জল দূষণ ও ইউট্রোফিকেশন
নর্দমার নোংরা জল বা কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার যখন জলাশয়ে মেশে, তখন জলে পুষ্টির পরিমাণ বেড়ে যায়। এর ফলে জলাশয়ে কচুরিপানা ও শৈবালের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে, যাকে ইউট্রোফিকেশন বলে । এই কচুরিপানা জলের অক্সিজেন টেনে নেয়, ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী অক্সিজেনের অভাবে মারা যায়
২. বায়ু ও মৃত্তিকা দূষণ
কারখানার চিমনি থেকে নির্গত সালফার ডাই-অক্সাইড (SO2) বা নাইট্রোজেন অক্সাইড বৃষ্টির জলের সাথে মিশে অ্যাসিড বৃষ্টি ঘটায়, যা গাছপালা ও মাটির ক্ষতি করে । আবার পচনশীল বর্জ্য থেকে মিথেন (CH4) বা কার্বন ডাই-অক্সাইড (CO2) নির্গত হয়ে বায়ুর দূষণ মাত্রা বাড়ায়।
বিষাক্ত বর্জ্য তথ্যমালা ও ক্যুইজ
বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এই দূষণ কমাতে পারি এবং জীবমণ্ডলকে সুস্থ রাখতে পারি। চলো, এবার নিচের স্লাইডগুলো ভালো করে পড়ি এবং কুইজে অংশ নিয়ে দেখি আমরা কতটা শিখতে পারলাম।
Total Slides: 7
Rate this Quiz
Average Rating: 5 / 5 (1 votes)
Click on a star to rate:
Total Questions: 28 | Total Marks: 40
পারদ দূষণে মানবদেহে কোন্ রোগটি হয়?
জলাশয়ে শৈবালের অতিরিক্ত বৃদ্ধির ফলে অক্সিজেনের অভাব ঘটাকে কী বলে?
সিসা (Lead) দূষণের ফলে শিশুদের কোন্ সমস্যা দেখা দেয়?
ক্যাডমিয়াম দূষণের ফলে মানুষের কোন্ রোগটি হয়?
আর্সেনিক দূষণের ফলে হাতের তালু ও পায়ের তলায় কালো দাগ সৃষ্টি হওয়াকে কী বলে?
নিচের কোনটি একটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ?
রেফ্রিজারেটর বা এসি থেকে নির্গত কোন্ গ্যাস ওজোন স্তরের ক্ষতি করে?
অ্যাসিড বৃষ্টির জন্য প্রধানত কোন্ গ্যাসটি দায়ী?
ফ্লুরাইড দূষণের ফলে মানবদেহে কোন্ রোগটি হয়?
নিচের কোনটি একটি সংক্রামক বর্জ্যের উদাহরণ?
তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস কোনটি?
জলাভূমি থেকে সাধারণত কোন্ গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?
বর্জ্যের দ্বারা সৃষ্ট বিষক্রিয়ার ফলে ভবিষ্যৎ প্রজন্মের ওপর প্রভাব ফেলে কোন্ ধরনের বর্জ্য?
ই-বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্যের একটি উদাহরণ হলো-
ফ্লাই অ্যাশ (Fly Ash) মূলত কোন্ ধরনের বর্জ্য?
স্তম্ভ মিলন করো।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও ।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
সত্য না মিথ্যা নির্ণয় কর।
পারদ দূষণের প্রভাবে ইটাই-ইটাই রোগ হয়।
সত্য না মিথ্যা নির্ণয় কর।
জলাশয়ে রাসায়নিক সার মিশলে ইউট্রোফিকেশন দেখা দেয়।
সত্য না মিথ্যা নির্ণয় কর।
সিসা একটি বিষহীন বর্জ্যের উদাহরণ।
সত্য না মিথ্যা নির্ণয় কর।
আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট রোগ হয়।
সত্য না মিথ্যা নির্ণয় কর।
অ্যাসিড বৃষ্টি মৃত্তিকা ও ঐতিহাসিক স্থাপত্যের ক্ষতি করে।
সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো ।
গঙ্গা অ্যাকশন প্ল্যান বা GAP গৃহীত হয়েছিল সালে।
সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
১০০ মিলিগ্রাম জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার সংখ্যা এর বেশি থাকলে জল দূষিত বলে গণ্য হয়।
সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
কম্পোস্টিং পদ্ধতিতে বর্জ্য পচানোর সময় প্রায় ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপ উৎপন্ন হয়।
সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
ভাগীরথী-হুগলি নদীর পাড়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মোট টি নোংরা জল শোধনাগার তৈরি করা হয়েছে।
সঠিক সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
বর্জ্য ব্যবস্থাপনার মূল পদ্ধতিটিকে সংক্ষেপে আর বা 3R পদ্ধতি বলা হয়।
গুরুত্বপূর্ণ লিংকসমূহ:
- Class 10 Home: দশম শ্রেণি মূল পাতা
- Geography Home: দশম শ্রেণির ভূগোল-সকল অধ্যায়
- Current Chapter Home: বর্জ্য ব্যবস্থাপনা
Leave a Reply