Install our QSH India App. Less than 2 MB.

একা, বারদোলি ও তেভাগা আন্দোলন | দশম শ্রেণি ইতিহাস ক্যুইজ

মাধ্যমিক ইতিহাস প্রস্তুতির আজকের পর্বে আমরা ষষ্ঠ অধ্যায় ‘বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন’-এর তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব। বিশ শতকে ভারতের বিভিন্ন প্রান্তে কৃষকরা জমিদার ও ব্রিটিশদের অতিরিক্ত রাজস্ব এবং শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল। আজকে আমরা উত্তরপ্রদেশের একা আন্দোলন, গুজরাটের বারদোলি সত্যাগ্রহ এবং বাংলার ঐতিহাসিক তেভাগা আন্দোলন নিয়ে বিস্তারিত ও সহজ ভাষায় জানব।

একা বা একতা আন্দোলন (১৯২১-২২)

অসহযোগ আন্দোলনের ঠিক শেষ পর্যায়ে উত্তরপ্রদেশের (তৎকালীন যুক্তপ্রদেশ) হরদোই, সীতাপুর, বাহরাইচ প্রভৃতি জেলায় কৃষকরা একজোট হয়ে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলে, যা ‘একা’ বা একতা আন্দোলন নামে পরিচিত।
এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন মাদারি পাসি। জমিদার ও তালুকদাররা যখন নির্ধারিত করের চেয়ে ৫০% বেশি কর আদায় করতে শুরু করে এবং কৃষকদের ওপর অকথ্য অত্যাচার চালায়, তখন কৃষকরা একজোট হয়ে শপথ নেয় যে তারা আর বাড়তি কর দেবে না এবং জমিদারদের জমিতে বেগার খাটবে না।

বারদোলি সত্যাগ্রহ (১৯২৮)

কৃষক আন্দোলনের ইতিহাসে একটি অত্যন্ত সফল ও অহিংস আন্দোলন হলো গুজরাটের বারদোলি সত্যাগ্রহ। ১৯২৮ সালে সরকার হঠাৎ করে সুরাট জেলার বারদোলি তালুকের কৃষকদের রাজস্ব ২২ শতাংশ বাড়িয়ে দেয়। এর প্রতিবাদে বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে কৃষকরা খাজনা বন্ধের আন্দোলন শুরু করে।
এই আন্দোলনে মহিলারাও বিপুল সংখ্যায় যোগ দিয়েছিলেন। বল্লভভাই প্যাটেলের যোগ্য নেতৃত্ব ও সাংগঠনিক ক্ষমতায় মুগ্ধ হয়ে বারদোলির মহিলারা তাঁকে ‘সর্দার’ উপাধিতে ভূষিত করেন। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার বাধ্য হয়ে বর্ধিত রাজস্ব বাতিল করে।

বাংলার তেভাগা আন্দোলন (১৯৪৬)

১৯৪৬ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মন্বন্তরের পর অবিভক্ত বাংলায় বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভার নেতৃত্বে ভাগচাষিরা এক ঐতিহাসিক আন্দোলন শুরু করে, যা তেভাগা আন্দোলন নামে পরিচিত।
তৎকালীন ‘ফ্লাউড কমিশন’-এর সুপারিশ অনুযায়ী কৃষকরা দাবি তোলে যে, উৎপন্ন ফসলের অর্ধেক নয়, বরং তিন ভাগের দুই ভাগ (তেভাগা) পাবে চাষি এবং এক ভাগ পাবে জমির মালিক বা জোতদার। “নিজ খামারে ধান তোলো”, “তেভাগা চাই”— এই স্লোগানগুলোতে কেঁপে উঠেছিল বাংলার গ্রাম। চারু মজুমদার, সুশীল সেন, কংসারী হালদারের মতো নেতারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

বিংশ শতকের কৃষক বিদ্রোহ তথ্যমালা ও ক্যুইজ

নিচের নলেজ স্লাইডগুলো বা তথ্যমালা ভালো করে পড়ো। এখানে তোমাদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ শব্দ (যেমন- একা, তেভাগা, নিখিল ভারত কিসান সভা) এবং নেতাদের সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এগুলো মনোযোগ দিয়ে পড়লে বা শুনলে তোমার সম্যক ধারনা হয়ে যাবে এবং পরীক্ষার পরিপেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্যুইজ সম্পর্কে: একা, বারদোলি, তেভাগা আন্দোলন এবং কৃষক সংগঠন সংক্রান্ত এই ক্যুইজটি খেলে মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো।

Slow
একা, বারদোলি ও তেভাগা আন্দোলন বিষয়ক তথ্যমালা

Total Slides: 5

From: To:

Rate this Quiz

Average Rating: 5 / 5 (1 votes)

Click on a star to rate:

Slow
একা, বারদোলি ও তেভাগা আন্দোলন কুইজ

Total Questions: 28 | Total Marks: 40


গুরুত্বপূর্ণ লিংকসমূহ:

বিশ শতকের গণ-আন্দোলন অধ্যায়ের চার পর্ব

Share this:

Leave a Comment

×
History
ASK