অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ভারতমাতা’
১৯০৫ সালে লর্ড কার্জন যখন বাংলা ভাগের (বঙ্গভঙ্গ) ষড়যন্ত্র করেন, তখন গোটা বাংলা ক্ষোভে ফেটে পড়েছিল। সেই স্বদেশি আন্দোলনের সময় অবনীন্দ্রনাথ ঠাকুর একটি অসাধারণ ছবি আঁকেন, যার নাম তিনি দিয়েছিলেন ‘বঙ্গমাতা’ । পরবর্তীকালে ভগিনী নিবেদিতা এই ছবির নাম পরিবর্তন করে রাখেন ‘ভারতমাতা’ ।
এই ছবিতে ভারতমাতাকে একজন বৈষ্ণব সন্ন্যাসিনীর রূপে দেখানো হয়েছে, যাঁর চারটি হাত । এই চার হাতে রয়েছে— বেদ, ধানের শিষ, জপের মালা এবং শ্বেতবস্ত্র । এগুলো হলো অন্ন, বস্ত্র, শিক্ষা ও দীক্ষার প্রতীক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারতমাতার হাতে কোনো অস্ত্র ছিল না । অর্থাৎ, এই ছবি উগ্রতা নয়, বরং শান্তি ও অহিংসার মাধ্যমে দেশের সেবা করার বার্তা দিয়েছিল। এই ছবিটি স্বদেশি আন্দোলনের সময় বিপ্লবীদের কাছে এক পবিত্র প্রতীকে পরিণত হয়েছিল ।
গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র (Cartoons)
অবনীন্দ্রনাথ ঠাকুর যখন ভারতমাতার মাধ্যমে দেশপ্রেম জাগাচ্ছিলেন, তখন তাঁর দাদা গগনেন্দ্রনাথ ঠাকুর তাঁর তুলিকে হাতিয়ার করেছিলেন সমাজের ভণ্ডামি দূর করার জন্য। তিনি ১৯০৭ খ্রিস্টাব্দে ‘ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট’ প্রতিষ্ঠা করেন ।
তৎকালীন বঙ্গীয় সমাজে একশ্রেণির বাঙালি নিজেদের সংস্কৃতি ভুলে অন্ধের মতো ব্রিটিশদের অনুকরণ করত, যাদের ‘বাবু’ বলা হতো । গগনেন্দ্রনাথ তাঁর ‘অদ্ভুত লোক’ (১৯১৫), ‘বিরূপ বজ্র’ (১৯১৭) এবং ‘নয়া হুল্লোড়’ (১৯২১) নামক ব্যঙ্গচিত্রের বইগুলোতে এই বাবু কালচারকে তীব্র ব্যঙ্গ করেছেন ।
তাঁর ‘খল ব্রাহ্মণ’ ছবিতে দেখানো হয়েছে কীভাবে কিছু পুরোহিত ধর্মের নামে সাধারণ মানুষকে ঠকাচ্ছে । এছাড়া ‘যাঁতাসুর’ বা ‘প্রচণ্ড মমতা’ ছবিতে তিনি ব্রিটিশদের নিষ্ঠুর অত্যাচারের রূপ তুলে ধরেছিলেন । তাঁর এই কার্টুনগুলো সাধারণ মানুষের মনে ব্রিটিশ বিরোধী এবং সমাজ সংস্কারের ভাবনা জাগিয়ে তুলেছিল ।
রেখায় জাতীয়তাবোধের বিকাশ তথ্যমালা ও ক্যুইজ
নিচের তথ্যমালা বা নলেজ স্লাইডগুলো ভালো করে পড়ো। এখানে তোমাদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ চিত্রশিল্প (যেমন- ভারতমাতা, অদ্ভুত লোক) এবং শিল্পীদের সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এগুলো মনোযোগ দিয়ে পড়লে বা শুনলে তোমার সম্যক ধারনা হয়ে যাবে এবং পরীক্ষার পরিপেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যুইজ সম্পর্কে: অবনীন্দ্রনাথ ঠাকুর এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্রান্ত এই ক্যুইজটি খেলে মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো।
Total Slides: 5
Rate this Quiz
Average Rating: 5 / 5 (1 votes)
Click on a star to rate:
Total Questions: 28 | Total Marks: 40
'ভারতমাতা' চিত্রটি কে অঙ্কন করেন?
অবনীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে 'ভারতমাতা' ছবিটি আঁকেন?
'ভারতমাতা' ছবির পূর্ব নাম কী ছিল?
'বঙ্গমাতা' ছবির নাম পরিবর্তন করে 'ভারতমাতা' কে রেখেছিলেন?
ভারতমাতা চিত্রটিতে ভারতমাতার কয়টি হাত দেখানো হয়েছে?
ভারতমাতার হাতে নীচের কোন্ বস্তুটি ছিল না?
ভারতমাতা চিত্রটি কোন্ আন্দোলনের সময় জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়েছিল?
'ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট' (১৯০৭) কারা প্রতিষ্ঠা করেছিলেন?
উনিশ শতকে বাংলার অন্যতম শ্রেষ্ঠ ব্যঙ্গচিত্র (Cartoon) শিল্পী কে ছিলেন?
'অদ্ভুত লোক', 'বিরূপ বজ্র' এবং 'নয়া হুল্লোড়'—এই ব্যঙ্গচিত্রগুলির স্রষ্টা কে?
গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির প্রধান বিষয়বস্তু কী ছিল?
'খল ব্রাহ্মণ' নামক ব্যঙ্গচিত্রটি কার আঁকা?
আধুনিক ভারতীয় চিত্রকলার জনক কাকে বলা হয়?
গগনেন্দ্রনাথ ঠাকুরের 'যাঁতাসুর' বা 'প্রচণ্ড মমতা' ছবিটি কীসের প্রতীক?
১৯১১ সালে মোহনবাগানের আই.এফ.এ শিল্ড জয় নিয়ে গগনেন্দ্রনাথ কোন্ ব্যঙ্গচিত্রটি এঁকেছিলেন?
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
ভারতমাতা চিত্রটি প্রথম এঁকেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
ভারতমাতার হাতে কোনো অস্ত্র ছিল না, এটি শান্তি ও অহিংসার প্রতীক।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি মূলত বাংলার গ্রামের কৃষকদের নিয়ে আঁকা হয়েছিল।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
ভগিনী নিবেদিতা 'বঙ্গমাতা' ছবির নাম পরিবর্তন করে 'ভারতমাতা' রাখেন।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
'অদ্ভুত লোক' এবং 'বিরূপ বজ্র' হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি বই।
সঠিক সাল বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
অবনীন্দ্রনাথ ঠাকুর স্বদেশি আন্দোলনের সময় 'ভারতমাতা' ছবিটি আঁকেন খ্রিস্টাব্দে।
সঠিক সাল বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
অবনীন্দ্রনাথ এবং গগনেন্দ্রনাথ ঠাকুর যৌথভাবে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠা করেন খ্রিস্টাব্দে।
সঠিক সাল বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
গগনেন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ব্যঙ্গচিত্র সংকলন 'অদ্ভুত লোক' প্রকাশিত হয় খ্রিস্টাব্দে।
সঠিক সাল বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র সংকলন 'বিরূপ বজ্র' প্রকাশিত হয় খ্রিস্টাব্দে।
সঠিক সাল বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র সংকলন 'নয়া হুল্লোড়' প্রকাশিত হয় খ্রিস্টাব্দে।
গুরুত্বপূর্ণ লিংকসমূহ:
- Class 10 Home: দশম শ্রেণি মূল পাতা
- History Home: দশম শ্রেণির ইতিহাস-সকল অধ্যায়
- Current Chapter Home: সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায়ের চার পর্ব
- পর্ব ১: ১৮৫৭-র মহাবিদ্রোহ: কারণ, বিস্তার, প্রকৃতি ও শিক্ষিত সমাজের ভূমিকা
- পর্ব ২: মহারানির ঘোষণাপত্র এবং সভাসমিতির যুগ
- পর্ব ৩: লেখায় জাতীয়তাবোধের বিকাশ: আনন্দমঠ, বর্তমান ভারত এবং গোরা
- পর্ব ৪: তুমি এখানে পড়ছ (রেখায় জাতীয়তাবোধের বিকাশ: ভারতমাতা এবং গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্র)
Leave a Reply