সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা (Reform: Characteristics and Observations) অধ্যায়ের অন্তর্গত উনিশ শতকের সাময়িকপত্র, সংবাদপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলন বিষয়ের পরীক্ষা উপযোগী তথ্য ও ক্যুইজ প্রদান করা হয়েছে। আধুনিক বাংলার সমাজ সংস্কারে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। উনিশ শতকে ‘বামাবোধিনী’ পত্রিকার মাধ্যমে নারীমুক্তি, ‘হিন্দু প্যাট্রিয়ট’ ও ‘গ্রামবার্তা প্রকাশিকা’-এর মাধ্যমে নীলকর ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে জনমত গঠন এবং ‘হুতোম প্যাঁচার নকশা’ ও ‘নীলদর্পণ’-এর মতো সাহিত্য কীভাবে সমকালীন সমাজের আসল ছবি তুলে ধরেছিল, তা তোমাদের পরীক্ষা প্রস্তুতি এর জন্য প্রস্তত করা হয়েছে। অবশ্যই নীচে দেওয়া কুইজটি খে;লতে ভুলবে না।
উনিশ শতকের সাময়িকপত্র ও সংবাদপত্র
উনিশ শতকের বাংলা ছিল এক বিরাট পরিবর্তনের সাক্ষী। সে যুগে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে বেশ কিছু পত্রিকা ও সাহিত্য বিশেষ ভূমিকা পালন করেছিল।
বামাবোধিনী পত্রিকা
১৮৬৩ খ্রিস্টাব্দে উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় ‘বামাবোধিনী’ নামক একটি মাসিক পত্রিকা প্রকাশিত হয়। ‘বামা’ কথার অর্থ নারী। সে যুগের অবহেলিত, অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন বাঙালি নারীদের শিক্ষিত করে তোলা এবং সমাজের চোখে তাঁদের সম্মান বৃদ্ধি করাই ছিল এই পত্রিকার প্রধান উদ্দেশ্য।
হিন্দু প্যাট্রিয়ট ও গ্রামবার্তা প্রকাশিকা
১৮৫৩ খ্রিস্টাব্দে প্রকাশিত ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদনার দায়িত্ব নেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এই পত্রিকা নির্ভয়ে নীলকর সাহেবদের অত্যাচার এবং সাঁওতাল বিদ্রোহের খবর ছেপেছিল। অন্যদিকে, গ্রামের গরিব কৃষক ও সাধারণ মানুষের দুর্দশার কথা তুলে ধরতে ১৮৬৩ খ্রিস্টাব্দে হরিনাথ মজুমদার (কাঙাল হরিনাথ) কুষ্টিয়ার কুমারখালি থেকে ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশ করেন। এটিই ছিল প্রথম পত্রিকা যা সরাসরি জমিদার ও মহাজনদের শোষণের বিরুদ্ধে গর্জে উঠেছিল।
সমকালীন সমাজ ও সাহিত্য
সংবাদপত্রের পাশাপাশি সে যুগের সাহিত্যও সমাজের আয়না হিসেবে কাজ করেছিল।
হুতোম প্যাঁচার নকশা
উনিশ শতকে কলকাতায় হঠাৎ করে বড়লোক হওয়া কিছু মানুষের উদ্ভব হয়, যাদের ‘বাবু’ বলা হতো। এই নব্য বাবুদের উশৃঙ্খল জীবনযাপন, অন্ধভাবে ইংরেজদের অনুকরণ এবং সমাজের ভণ্ডামিকে ব্যঙ্গ করে কালীপ্রসন্ন সিংহ ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থটি রচনা করেন।
নীলদর্পণ নাটক
নীলকর সাহেবরা কীভাবে বাংলার নিরীহ চাষিদের জোর করে নীল চাষে বাধ্য করত এবং চাষিদের ওপর পাশবিক অত্যাচার চালাত, তার করুণ চিত্র ফুটে ওঠে দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ (১৮৬০) নাটকে। পরে মাইকেল মধুসূদন দত্ত এই নাটকটির ইংরেজি অনুবাদ করেন, যা রেভারেন্ড জেমস লঙ সাহেবের নামে প্রকাশিত হয়।
উনিশ শতকের পত্রিকা ও সাহিত্য তথ্যমালা (Knowledge Slides)
নিচের তথ্যমালা বা নলেজ স্লাইডগুলো ভালো করে পড়ো। এখানে তোমাদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ পত্রিকা, সম্পাদক ও সাহিত্যের তথ্য দেওয়া হয়েছে। এগুলো মনোযোগ দিয়ে পড়লে তোমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে।
মাধ্যমিক ইতিহাস ক্যুইজ: উনিশ শতকের সাময়িকপত্র ও সাহিত্য
ক্যুইজ সম্পর্কে: এই ক্যুইজে অংশগ্রহণ করে বামাবোধিনী, হিন্দু প্যাট্রিয়ট, গ্রামবার্তা প্রকাশিকা এবং নীলদর্পণ নাটক সম্পর্কে তোমার জ্ঞান যাচাই করো এবং মাধ্যমিকের জন্য প্রস্তুত হও।
Total Slides: 6
Rate this Quiz
Average Rating: 5 / 5 (1 votes)
Click on a star to rate:
Total Questions: 26 | Total Marks: 38
'বামাবোধিনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
'বামাবোধিনী' পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়?
'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার শ্রেষ্ঠ সম্পাদক কে ছিলেন?
নীল বিদ্রোহের সময় কোন পত্রিকা কৃষকদের সবচেয়ে বেশি সমর্থন করেছিল?
'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হতো?
'কাঙাল হরিনাথ' নামে কে পরিচিত ছিলেন?
'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থটি কার রচনা?
কলকাতার 'বাবু' সমাজের সমালোচনা করা হয়েছে কোন গ্রন্থে?
'নীলদর্পণ' নাটকটি কে রচনা করেন?
'নীলদর্পণ' নাটকটি প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন?
নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের দায়ে কার কারাদণ্ড ও জরিমানা হয়েছিল?
'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকাটি প্রথমে কেমন পত্রিকা ছিল?
উনিশ শতকে বাংলার প্রথম দিককার কোন পত্রিকায় গ্রামীণ সমাজের কথা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছিল?
'বামাবোধিনী' সভার মূল উদ্দেশ্য কী ছিল?
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
'বামাবোধিনী' একটি মাসিক পত্রিকা ছিল।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
হরিনাথ মজুমদার 'কাঙাল হরিনাথ' নামে সমধিক পরিচিত ছিলেন।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থে নীলকর সাহেবদের অত্যাচারের কথা বর্ণিত হয়েছে।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
'নীলদর্পণ' নাটকটি ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল।
সঠিক সাল বা শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় বামাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় খ্রিস্টাব্দে।
সঠিক সাল বা শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
হরিনাথ মজুমদারের সম্পাদনায় গ্রামবার্তা প্রকাশিকা প্রথম প্রকাশিত হয় খ্রিস্টাব্দে।
সঠিক সাল বা শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
দীনবন্ধু মিত্রের লেখা বিখ্যাত নাটক নীলদর্পণ প্রকাশিত হয় খ্রিস্টাব্দে।
গুরুত্বপূর্ণ লিংকসমূহ:
- Class 10 Home: দশম শ্রেণি মূল পাতা
- History Home: দশম শ্রেণির ইতিহাস-সকল অধ্যায়
- Current Chapter Home: সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা
সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের চার পর্ব
- পর্ব ১: তুমি এখানে পড়ছ (উনিশ শতকের সাময়িকপত্র, সংবাদপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলন)
- পর্ব ২: পাশ্চাত্য শিক্ষার প্রসার এবং নারীশিক্ষার বিকাশ
- পর্ব ৩: চিকিৎসাবিদ্যার বিকাশ এবং সমাজ সংস্কার আন্দোলন
- পর্ব ৪: ধর্ম সংস্কার আন্দোলন এবং বাংলার নবজাগরণ
Leave a Reply