🎓 Log in to save your performance and get free courses
My Course My Report Log In

Install the QSH India App

⭐ Thousands of students installed

আধুনিক ইতিহাসচর্চার উপাদান (নথিপত্র ও আত্মজীবনী)

ইতিহাসের ধারণা (Concept of History) অধ্যায়ের অন্তর্গত আধুনিক ইতিহাসচর্চার উপাদান বিষয়ের পরীক্ষা উপযোগী তথ্য ও ক্যুইজ প্রদান করা হয়েছে। এই অংশে আধুনিক ভারতের ইতিহাস রচনার জন্য ব্যবহৃত বিভিন্ন উৎস বা উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আগে ইতিহাস রচিত হতো মূলত রাজসভার প্রশস্তির ওপর ভিত্তি করে। কিন্তু আধুনিক যুগে সরকারি নথিপত্র, আত্মজীবনী ও স্মৃতিকথা, চিঠিপত্র  এবং সাময়িকপত্রসংবাদপত্র আধুনিক ইতিহাস রচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য  উপাদান হিসেবে স্বীকৃত হয়েছে। এই উপাদানগুলি কীভাবে সে যুগের সমাজ, রাজনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রতিফলিত করে, তা সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।

আধুনিক ইতিহাসচর্চার উপাদানসমূহ

আমরা যে ইতিহাস পড়ি, তার তথ্যগুলো ঐতিহাসিকরা কোথা থেকে পান? আধুনিক ভারতের ইতিহাস রচনার জন্য মূলত চারটি উপাদানের ওপর নির্ভর করা হয়:

১. সরকারি নথিপত্র

ব্রিটিশ সরকারের পুলিশ, গোয়েন্দা এবং অন্যান্য সরকারি আধিকারিকরা সে যুগে স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে যেসব রিপোর্ট বা চিঠি লিখতেন, সেগুলো আজ জাতীয় মহাফেজখানায় (National Archives) সংরক্ষিত আছে। এই নথিপত্রগুলো ঘাঁটলে ব্রিটিশ সরকারের দৃষ্টিভঙ্গি এবং সে যুগের বৈপ্লবিক কর্মকাণ্ড সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যায়।

২. আত্মজীবনী ও স্মৃতিকথা

নিজের জীবনের কথা যখন কেউ বইয়ের আকারে লেখেন, তখন তাকে আত্মজীবনী বলে। এর মাধ্যমে আমরা সেই সময়ের সমাজ ও রাজনীতির নিখুঁত ছবি পাই। যেমন— বিপিনচন্দ্র পালের ‘সত্তর বৎসর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি এবং সরলাদেবী চৌধুরানিরজীবনের ঝরাপাতা হলো আধুনিক ইতিহাসচর্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি আত্মজীবনীমূলক গ্রন্থ।

৩. চিঠিপত্র

ব্যক্তিগত চিঠিপত্র থেকেও অনেক ঐতিহাসিক তথ্য জানা যায়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাঁর শিশুকন্যা ইন্দিরাকে পৃথিবীর উৎপত্তি, সমাজ ও সভ্যতার ইতিহাস নিয়ে যে ২৩টি চিঠি লিখেছিলেন, তার সংকলন ‘লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার’ (Letters from a Father to his Daughter) আধুনিক ইতিহাসের একটি অমূল্য দলিল। এর হিন্দি অনুবাদ করেছিলেন মুন্সি প্রেমচাঁদ।

৪. সাময়িকপত্র ও সংবাদপত্র

সংবাদপত্র হলো সমকালীন ইতিহাসের দর্পণ। ১৮৭২ খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত মাসিক পত্রিকা বঙ্গদর্শন এবং ১৮৫৮ খ্রিস্টাব্দে পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা সোমপ্রকাশ সে যুগের বাঙালি সমাজের জাতীয়তাবাদ, নীলকরদের অত্যাচার এবং সমাজ সংস্কারের বাস্তব চিত্র তুলে ধরেছিল।

আধুনিক ইতিহাসচর্চার উপাদান তথ্যমালা ও ক্যুইজ

নিচের তথ্যমালা বা নলেজ স্লাইডগুলো ভালো করে পড়ো। এখানে তোমাদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ শব্দ এবং তাদের সংজ্ঞা দেওয়া হয়েছে। এগুলো মনোযোগ দিয়ে পড়লে তোমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এবং এর পরেই ক্যুইজে অংশগ্রহণ করে আধুনিক ইতিহাসচর্চার উপাদানগুলি সম্পর্কে তোমার জ্ঞান যাচাই করো এবং মাধ্যমিকের জন্য প্রস্তুত হও।

Slow
ইতিহাসের ধারণার তথ্যমালা: সরকারি নথিপত্র, আত্মজীবনী ও চিঠিপত্র

Total Slides: 6

From: To:

Rate this Quiz

Average Rating: 0 / 5 (0 votes)

Click on a star to rate:

Slow
Quiz Icon ইতিহাসের ধারণা কুইজ: সরকারি নথিপত্র, আত্মজীবনী ও চিঠিপত্র

Total Questions: 28 | Total Marks: 40


গুরুত্বপূর্ণ লিংকসমূহ:

ইতিহাসের ধারণা অধ্যায়ের পাঁচ পর্ব

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×
History
ASK