মাধ্যমিক ইতিহাস প্রস্তুতির আজকের পর্বে আমরা ষষ্ঠ অধ্যায় ‘বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা’-এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব। বিশ শতকের শুরুতে ভারতের স্বাধীনতা সংগ্রাম শুধু শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তা বাংলার বুক চিরে ছড়িয়ে পড়েছিল সাধারণ কৃষক ও কলকারখানার শ্রমিকদের মধ্যে।
আজকে আমরা জানব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন (১৯০৫) এবং অসহযোগ আন্দোলনে (১৯২০-২২) ভারতের কৃষক ও শ্রমিকদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর আলোচনা শেষে তোমাদের জন্য থাকছে ইন্টার্যাক্টিভ ক্যুইজ যা তোমাদের তোমাদের শিক্ষার মান যাচাই করতে সহযোগিতা করবে।
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক ও শ্রমিক
১৯০৫ খ্রিস্টাব্দে লর্ড কার্জন যখন বাংলাকে দ্বিখণ্ডিত করার ঘোষণা করেন, তখন গোটা বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী বা স্বদেশি আন্দোলন শুরু হয়। তবে এই আন্দোলনে কৃষকদের যোগদান খুব একটা চোখে পড়ার মতো ছিল না, কারণ এই আন্দোলনের নেতারা ছিলেন মূলত শহরের জমিদার ও উচ্চবিত্ত শ্রেণির মানুষ।
কিন্তু শ্রমিকদের ভূমিকা ছিল অনস্বীকার্য। এই সময় বাংলার হাওড়া, কলকাতা ও রিষড়ার চটকল (Jute Mill), রেলওয়ে এবং ছাপাখানায় একের পর এক শ্রমিক ধর্মঘট শুরু হয়। বিপিনচন্দ্র পাল, চিত্তরঞ্জন দাশ এবং অশ্বিনীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা শ্রমিকদের একজোট করে ব্রিটিশদের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন।
গান্ধিজির প্রথম সত্যাগ্রহ ও অসহযোগ আন্দোলন
১৯১৫ সালে মহাত্মা গান্ধী ভারতে ফেরার পর দেশের রাজনীতিতে এক বিরাট পরিবর্তন আসে। তিনি কৃষকদের অধিকারের জন্য ১৯১৭ খ্রিস্টাব্দে বিহারের চম্পারণে নীলকরদের ‘তিনকাঠিয়া’ প্রথার বিরুদ্ধে এবং ১৯১৮ খ্রিস্টাব্দে গুজরাটের খেদায় রাজস্ব মকুবের দাবিতে সফল সত্যাগ্রহ আন্দোলন করেন।
এরপর ১৯২০ খ্রিস্টাব্দে শুরু হয় ঐতিহাসিক অসহযোগ আন্দোলন। এই সময় কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে যোগ দেয়:
- যুক্তপ্রদেশের (অযোধ্যা) কৃষক আন্দোলন: বাবা রামচন্দ্রের নেতৃত্বে অযোধ্যার কৃষকরা একজোট হয়ে তালুকদার ও জমিদারদের শোষণের বিরুদ্ধে প্রবল বিদ্রোহ করে এবং ‘অযোধ্যা কিসান সভা’ গঠন করে।
- মোপলা বিদ্রোহ (১৯২১ খ্রি.): দক্ষিণ ভারতের কেরালার মালাবার উপকূলে মুসলিম কৃষকরা (যাঁদের মোপলা বলা হতো) হিন্দু জমিদার (জেনমি) এবং ব্রিটিশদের বিরুদ্ধে এক ভয়ংকর সশস্ত্র বিদ্রোহ শুরু করেছিল।
শ্রমিক সংগঠন: AITUC প্রতিষ্ঠা
অসহযোগ আন্দোলনের পাশাপাশি ভারতের শ্রমিক আন্দোলনও একটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। ১৯২০ খ্রিস্টাব্দের ৩১ অক্টোবর বোম্বাই শহরে প্রতিষ্ঠিত হয় ভারতের প্রথম সর্বভারতীয় শ্রমিক সংগঠন— নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (All India Trade Union Congress বা AITUC)। এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এই সংগঠনের ছাতার তলায় ভারতের শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধি এবং কাজের সময় কমানোর দাবিতে ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল।
কৃষক ও শ্রমিক আন্দোলন তথ্যমালা ও ক্যুইজ
নিচের তথ্যমালা বা নলেজ স্লাইডগুলো ভালো করে পড়ো। এখানে তোমাদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ শব্দ (যেমন- তিনকাঠিয়া প্রথা, মোপলা, এআইটিইউসি) এবং নেতাদের সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এগুলো মনোযোগ দিয়ে পড়লে বা শুনলে তোমার সম্যক ধারনা হয়ে যাবে এবং পরীক্ষার পরিপেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যুইজ সম্পর্কে: চম্পারণ সত্যাগ্রহ, বাবা রামচন্দ্র এবং AITUC সংক্রান্ত এই ক্যুইজটি খেলে মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো।
Total Slides: 5
Rate this Quiz
Average Rating: 5 / 5 (3 votes)
Click on a star to rate:
Total Questions: 28 | Total Marks: 40
বঙ্গভঙ্গ কার্যকর হয় কত খ্রিস্টাব্দে?
বঙ্গভঙ্গ কে করেছিলেন?
'তিনকাঠিয়া' প্রথা কোন্ কৃষিজ ফসলের সঙ্গে যুক্ত ছিল?
চম্পারণ সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
গান্ধিজির নেতৃত্বে ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি?
গুজরাটের খেদা (Kheda) সত্যাগ্রহ কবে সংঘটিত হয়?
যুক্তপ্রদেশে (অযোধ্যা) কৃষক আন্দোলনের অন্যতম প্রধান নেতা কে ছিলেন?
মোপলা বিদ্রোহ (১৯২১) কোথায় সংঘটিত হয়েছিল?
মোপলা কৃষকরা মূলত কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল?
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
AITUC-এর প্রথম সভাপতি কে ছিলেন?
AITUC প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন?
অসহযোগ আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়?
স্বদেশি আন্দোলনের সময় বাংলার শ্রমিকদের নিয়ে কে 'প্রিন্টার্স ইউনিয়ন' গঠন করেছিলেন?
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
তিনকাঠিয়া প্রথা নীল চাষের সাথে যুক্ত ছিল।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
বাবা রামচন্দ্র যুক্তপ্রদেশের (অযোধ্যা) কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
মোপলা বিদ্রোহ গুজরাটের বারদোলিতে সংঘটিত হয়েছিল।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
লালা লাজপত রায় ছিলেন AITUC-এর প্রথম সভাপতি।
সঠিক সাল বা সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
লর্ড কার্জনের নির্দেশে বঙ্গভঙ্গ কার্যকর হয় খ্রিস্টাব্দে।
সঠিক সাল বা সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
মহাত্মা গান্ধীর নেতৃত্বে বিহারের চম্পারণে নীল চাষিদের সত্যাগ্রহ শুরু হয় খ্রিস্টাব্দে।
সঠিক সাল বা সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
কেরালার মালাবার উপকূলে ভয়াবহ মোপলা বিদ্রোহ সংঘটিত হয় খ্রিস্টাব্দে।
সঠিক সাল বা সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
বোম্বাই শহরে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দে।
সঠিক সাল বা সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
চম্পারণের নীল চাষিদের নিজেদের জমির ৩/ অংশে বাধ্যতামূলকভাবে নীল চাষ করতে হতো, যা তিনকাঠিয়া প্রথা নামে পরিচিত।
গুরুত্বপূর্ণ লিংকসমূহ:
- Class 10 Home: দশম শ্রেণি মূল পাতা
- History Home: দশম শ্রেণির ইতিহাস-সকল অধ্যায়
- Current Chapter Home: বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন
বিশ শতকের গণ-আন্দোলন অধ্যায়ের চার পর্ব
- পর্ব ১: তুমি এখানে পড়ছ (বঙ্গভঙ্গ বিরোধী ও অসহযোগ আন্দোলনে কৃষক ও শ্রমিকদের ভূমিকা)
- পর্ব ২: আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলনে কৃষক ও শ্রমিকদের ভূমিকা
- পর্ব ৩: বিংশ শতকের উল্লেখযোগ্য কৃষক ও শ্রমিক বিদ্রোহ: একা, বারদোলি ও তেভাগা
- পর্ব ৪: ভারতে বামপন্থী আন্দোলনের বিকাশ ও বৈশিষ্ট্য
Leave a Reply