মাধ্যমিক ইতিহাস প্রস্তুতির আজকের পর্বে আমরা ষষ্ঠ অধ্যায় ‘বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন’-এর তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব। বিশ শতকে ভারতের বিভিন্ন প্রান্তে কৃষকরা জমিদার ও ব্রিটিশদের অতিরিক্ত রাজস্ব এবং শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল। আজকে আমরা উত্তরপ্রদেশের একা আন্দোলন, গুজরাটের বারদোলি সত্যাগ্রহ এবং বাংলার ঐতিহাসিক তেভাগা আন্দোলন নিয়ে বিস্তারিত ও সহজ ভাষায় জানব।
একা বা একতা আন্দোলন (১৯২১-২২)
অসহযোগ আন্দোলনের ঠিক শেষ পর্যায়ে উত্তরপ্রদেশের (তৎকালীন যুক্তপ্রদেশ) হরদোই, সীতাপুর, বাহরাইচ প্রভৃতি জেলায় কৃষকরা একজোট হয়ে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলে, যা ‘একা’ বা একতা আন্দোলন নামে পরিচিত।
এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন মাদারি পাসি। জমিদার ও তালুকদাররা যখন নির্ধারিত করের চেয়ে ৫০% বেশি কর আদায় করতে শুরু করে এবং কৃষকদের ওপর অকথ্য অত্যাচার চালায়, তখন কৃষকরা একজোট হয়ে শপথ নেয় যে তারা আর বাড়তি কর দেবে না এবং জমিদারদের জমিতে বেগার খাটবে না।
বারদোলি সত্যাগ্রহ (১৯২৮)
কৃষক আন্দোলনের ইতিহাসে একটি অত্যন্ত সফল ও অহিংস আন্দোলন হলো গুজরাটের বারদোলি সত্যাগ্রহ। ১৯২৮ সালে সরকার হঠাৎ করে সুরাট জেলার বারদোলি তালুকের কৃষকদের রাজস্ব ২২ শতাংশ বাড়িয়ে দেয়। এর প্রতিবাদে বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে কৃষকরা খাজনা বন্ধের আন্দোলন শুরু করে।
এই আন্দোলনে মহিলারাও বিপুল সংখ্যায় যোগ দিয়েছিলেন। বল্লভভাই প্যাটেলের যোগ্য নেতৃত্ব ও সাংগঠনিক ক্ষমতায় মুগ্ধ হয়ে বারদোলির মহিলারা তাঁকে ‘সর্দার’ উপাধিতে ভূষিত করেন। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার বাধ্য হয়ে বর্ধিত রাজস্ব বাতিল করে।
বাংলার তেভাগা আন্দোলন (১৯৪৬)
১৯৪৬ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মন্বন্তরের পর অবিভক্ত বাংলায় বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভার নেতৃত্বে ভাগচাষিরা এক ঐতিহাসিক আন্দোলন শুরু করে, যা তেভাগা আন্দোলন নামে পরিচিত।
তৎকালীন ‘ফ্লাউড কমিশন’-এর সুপারিশ অনুযায়ী কৃষকরা দাবি তোলে যে, উৎপন্ন ফসলের অর্ধেক নয়, বরং তিন ভাগের দুই ভাগ (তেভাগা) পাবে চাষি এবং এক ভাগ পাবে জমির মালিক বা জোতদার। “নিজ খামারে ধান তোলো”, “তেভাগা চাই”— এই স্লোগানগুলোতে কেঁপে উঠেছিল বাংলার গ্রাম। চারু মজুমদার, সুশীল সেন, কংসারী হালদারের মতো নেতারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
বিংশ শতকের কৃষক বিদ্রোহ তথ্যমালা ও ক্যুইজ
নিচের নলেজ স্লাইডগুলো বা তথ্যমালা ভালো করে পড়ো। এখানে তোমাদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ শব্দ (যেমন- একা, তেভাগা, নিখিল ভারত কিসান সভা) এবং নেতাদের সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এগুলো মনোযোগ দিয়ে পড়লে বা শুনলে তোমার সম্যক ধারনা হয়ে যাবে এবং পরীক্ষার পরিপেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যুইজ সম্পর্কে: একা, বারদোলি, তেভাগা আন্দোলন এবং কৃষক সংগঠন সংক্রান্ত এই ক্যুইজটি খেলে মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো।
Total Slides: 5
Rate this Quiz
Average Rating: 5 / 5 (1 votes)
Click on a star to rate:
Total Questions: 28 | Total Marks: 40
একা (Eka) বা একতা আন্দোলন কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল?
একা আন্দোলনের অন্যতম প্রধান নেতা কে ছিলেন?
একা আন্দোলন ভারতের কোন্ অঞ্চলে সংঘটিত হয়েছিল?
বারদোলি সত্যাগ্রহ (১৯২৮) কোথায় সংঘটিত হয়?
বারদোলি সত্যাগ্রহের প্রধান নেতা কে ছিলেন?
বল্লভভাই প্যাটেলকে 'সর্দার' উপাধি কারা দিয়েছিলেন?
নিখিল ভারত কিসান সভা (All India Kisan Sabha) কবে প্রতিষ্ঠিত হয়?
নিখিল ভারত কিসান সভার প্রথম সভাপতি কে ছিলেন?
বাংলার ঐতিহাসিক তেভাগা আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়?
তেভাগা আন্দোলনের মূল দাবি কী ছিল?
"নিজ খামারে ধান তোলো"— এই স্লোগানটি কোন্ আন্দোলনের সাথে যুক্ত?
অন্ধ্রপ্রদেশের গোদাবরী উপত্যকায় সংগঠিত 'রম্পা বিদ্রোহ'-এর নেতা কে ছিলেন?
'বকস্ত' (Bakast) জমি পুনরুদ্ধারের আন্দোলন কোথায় হয়েছিল?
কোন্ আন্দোলনের চাপে ব্রিটিশ সরকার 'ফ্লাউড কমিশন' (Floud Commission) গঠন করেছিল?
'ম্যাক্সওয়েল-ব্রুমফিল্ড' তদন্ত কমিটি কোন্ কৃষক আন্দোলনের সাথে যুক্ত?
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
একা আন্দোলনের প্রধান নেতা ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
বারদোলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে 'সর্দার' উপাধি দিয়েছিলেন।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
তেভাগা আন্দোলনের দাবি ছিল উৎপন্ন ফসলের তিন ভাগের দুই ভাগ চাষিদের দিতে হবে।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
নিখিল ভারত কিসান সভা ১৯২০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
রম্পা বিদ্রোহ অন্ধ্রপ্রদেশের গোদাবরী উপত্যকায় সংঘটিত হয়েছিল।
সঠিক সাল বা সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
মাদারি পাসির নেতৃত্বে উত্তরপ্রদেশে একা বা একতা আন্দোলন শুরু হয় খ্রিস্টাব্দে।
সঠিক সাল বা সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
গুজরাটের সুরাট জেলায় বারদোলি সত্যাগ্রহ সংঘটিত হয় খ্রিস্টাব্দে।
সঠিক সাল বা সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
স্বামী সহজানন্দ সরস্বতীর সভাপতিত্বে নিখিল ভারত কিসান সভা প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দে।
সঠিক সাল বা সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
অবিভক্ত বাংলায় বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভার নেতৃত্বে তেভাগা আন্দোলন শুরু হয় খ্রিস্টাব্দে।
সঠিক সাল বা সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
তেভাগা চাষিদের মূল দাবি ছিল উৎপন্ন ফসলের ৩ ভাগের ভাগ চাষিদের দিতে হবে।
গুরুত্বপূর্ণ লিংকসমূহ:
- Class 10 Home: দশম শ্রেণি মূল পাতা
- History Home: দশম শ্রেণির ইতিহাস-সকল অধ্যায়
- Current Chapter Home: বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন
বিশ শতকের গণ-আন্দোলন অধ্যায়ের চার পর্ব
- পর্ব ১: বঙ্গভঙ্গ বিরোধী ও অসহযোগ আন্দোলনে কৃষক ও শ্রমিকদের ভূমিকা
- পর্ব ২: আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলনে কৃষক ও শ্রমিকদের ভূমিকা
- পর্ব ৩: তুমি এখানে পড়ছ (বিংশ শতকের উল্লেখযোগ্য কৃষক ও শ্রমিক বিদ্রোহ: একা, বারদোলি ও তেভাগা)
- পর্ব ৪: ভারতে বামপন্থী আন্দোলনের বিকাশ ও বৈশিষ্ট্য
Leave a Reply