সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা (Reform: Characteristics and Observations) অধ্যায়ের অন্তর্গত উনিশ শতকের সাময়িকপত্র, সংবাদপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলন বিষয়ের পরীক্ষা উপযোগী তথ্য ও ক্যুইজ প্রদান করা হয়েছে। আধুনিক বাংলার সমাজ সংস্কারে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। উনিশ শতকে ‘বামাবোধিনী’ পত্রিকার মাধ্যমে নারীমুক্তি, ‘হিন্দু প্যাট্রিয়ট’ ও ‘গ্রামবার্তা প্রকাশিকা’-এর মাধ্যমে নীলকর ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে জনমত গঠন এবং ‘হুতোম প্যাঁচার নকশা’ ও ‘নীলদর্পণ’-এর মতো সাহিত্য কীভাবে সমকালীন সমাজের আসল ছবি তুলে ধরেছিল, তা তোমাদের পরীক্ষা প্রস্তুতি এর জন্য প্রস্তত করা হয়েছে। অবশ্যই নীচে দেওয়া কুইজটি খে;লতে ভুলবে না।
উনিশ শতকের সাময়িকপত্র ও সংবাদপত্র
উনিশ শতকের বাংলা ছিল এক বিরাট পরিবর্তনের সাক্ষী। সে যুগে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে বেশ কিছু পত্রিকা ও সাহিত্য বিশেষ ভূমিকা পালন করেছিল।
বামাবোধিনী পত্রিকা
১৮৬৩ খ্রিস্টাব্দে উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় ‘বামাবোধিনী’ নামক একটি মাসিক পত্রিকা প্রকাশিত হয়। ‘বামা’ কথার অর্থ নারী। সে যুগের অবহেলিত, অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন বাঙালি নারীদের শিক্ষিত করে তোলা এবং সমাজের চোখে তাঁদের সম্মান বৃদ্ধি করাই ছিল এই পত্রিকার প্রধান উদ্দেশ্য।
হিন্দু প্যাট্রিয়ট ও গ্রামবার্তা প্রকাশিকা
১৮৫৩ খ্রিস্টাব্দে প্রকাশিত ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদনার দায়িত্ব নেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এই পত্রিকা নির্ভয়ে নীলকর সাহেবদের অত্যাচার এবং সাঁওতাল বিদ্রোহের খবর ছেপেছিল। অন্যদিকে, গ্রামের গরিব কৃষক ও সাধারণ মানুষের দুর্দশার কথা তুলে ধরতে ১৮৬৩ খ্রিস্টাব্দে হরিনাথ মজুমদার (কাঙাল হরিনাথ)কুষ্টিয়ারকুমারখালি থেকে ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশ করেন। এটিই ছিল প্রথম পত্রিকা যা সরাসরি জমিদার ও মহাজনদের শোষণের বিরুদ্ধে গর্জে উঠেছিল।
সমকালীন সমাজ ও সাহিত্য
সংবাদপত্রের পাশাপাশি সে যুগের সাহিত্যও সমাজের আয়না হিসেবে কাজ করেছিল।
হুতোম প্যাঁচার নকশা
উনিশ শতকে কলকাতায় হঠাৎ করে বড়লোক হওয়া কিছু মানুষের উদ্ভব হয়, যাদের ‘বাবু’ বলা হতো। এই নব্য বাবুদের উশৃঙ্খল জীবনযাপন, অন্ধভাবে ইংরেজদের অনুকরণ এবং সমাজের ভণ্ডামিকে ব্যঙ্গ করে কালীপ্রসন্ন সিংহ ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থটি রচনা করেন।
নীলদর্পণ নাটক
নীলকর সাহেবরা কীভাবে বাংলার নিরীহ চাষিদের জোর করে নীল চাষে বাধ্য করত এবং চাষিদের ওপর পাশবিক অত্যাচার চালাত, তার করুণ চিত্র ফুটে ওঠে দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ (১৮৬০) নাটকে। পরে মাইকেল মধুসূদন দত্ত এই নাটকটির ইংরেজি অনুবাদ করেন, যা রেভারেন্ড জেমস লঙ সাহেবের নামে প্রকাশিত হয়।
উনিশ শতকের পত্রিকা ও সাহিত্য তথ্যমালা (Knowledge Slides)
নিচের তথ্যমালা বা নলেজ স্লাইডগুলো ভালো করে পড়ো। এখানে তোমাদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ পত্রিকা, সম্পাদক ও সাহিত্যের তথ্য দেওয়া হয়েছে। এগুলো মনোযোগ দিয়ে পড়লে তোমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে।
মাধ্যমিক ইতিহাস ক্যুইজ: উনিশ শতকের সাময়িকপত্র ও সাহিত্য
ক্যুইজ সম্পর্কে: এই ক্যুইজে অংশগ্রহণ করে বামাবোধিনী, হিন্দু প্যাট্রিয়ট, গ্রামবার্তা প্রকাশিকা এবং নীলদর্পণ নাটক সম্পর্কে তোমার জ্ঞান যাচাই করো এবং মাধ্যমিকের জন্য প্রস্তুত হও।
Total Slides: 6
Total Questions: 26 | Total Marks: 38
