🎓 Log in to save your performance and get free courses
My Course My Report Log In

Install the QSH India App

⭐ Thousands of students installed

রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও বিশ্বভারতী | দশম শ্রেণি ইতিহাস ক্যুইজ

মাধ্যমিক ইতিহাস প্রস্তুতির আজকের পর্বে আমরা পঞ্চম অধ্যায় ‘বিকল্প চিন্তা ও উদ্যোগ’-এর সর্বশেষ অংশ নিয়ে আলোচনা করব। ব্রিটিশরা ভারতে যে শিক্ষাব্যবস্থা চালু করেছিল, তা ছিল মূলত চার দেওয়ালের মধ্যে বন্দি এবং যান্ত্রিক। এই শিক্ষার মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র ব্রিটিশ অফিসের জন্য কিছু ‘কেরানি’ তৈরি করা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ঔপনিবেশিক শিক্ষার তীব্র সমালোচনা করেছিলেন। আজকের এই আর্টিকেলে আমরা জানব রবীন্দ্রনাথ কীভাবে প্রকৃতি ও মানুষের মেলবন্ধনে শান্তিনিকেতন এবং বিশ্বভারতী-র মতো এক মুক্ত ও আনন্দময় শিক্ষাদর্শ গড়ে তুলেছিলেন।

ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা

রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোবেলা থেকেই স্কুলের চার দেওয়ালের মধ্যেকার বদ্ধ শিক্ষাব্যবস্থাকে একদম পছন্দ করতেন না। তাঁর মনে হতো, এই শিক্ষা শিশুদের আনন্দ কেড়ে নেয় এবং তাদের মনকে পঙ্গু করে দেয়। তাঁর লেখা ‘তোতাকাহিনি’ গল্পে তিনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে, খাঁচায় বন্দি পাখিকে জোর করে পুঁথি গেলালে সে মারা যায়, ঠিক তেমনি জোর করে চাপিয়ে দেওয়া শিক্ষা শিশুদের সৃজনশীলতা নষ্ট করে দেয়। তিনি বিশ্বাস করতেন যে, মাতৃভাষার মাধ্যমেই প্রকৃত শিক্ষা সম্ভব— “মাতৃভাষাই মাতৃদুগ্ধ”।

প্রকৃতি ও মানুষের মেলবন্ধন: শান্তিনিকেতন

রবীন্দ্রনাথ মনে করতেন, প্রকৃত শিক্ষা চার দেওয়ালের মধ্যে নয়, বরং উন্মুক্ত প্রকৃতির কোলেই সম্ভব। এই উদ্দেশ্যেই তিনি ১৯০১ খ্রিস্টাব্দে বোলপুরের শান্তিনিকেতনে একটি ‘ব্রহ্মচর্যাশ্রম’ বা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
এখানে ছাত্ররা গাছের তলায় খোলা আকাশের নিচে বসে পড়াশোনা করত। পুঁথিগত বিদ্যার পাশাপাশি গান, বাজনা, ছবি আঁকা এবং নানা হাতের কাজ শেখানো হতো। প্রকৃতির সাথে মানুষের গভীর সম্পর্ক তৈরি করাই ছিল এই শান্তিনিকেতন ভাবনার মূল কথা।

বিশ্বভারতী প্রতিষ্ঠা

শান্তিনিকেতনের শিক্ষাদর্শকে গোটা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২১ খ্রিস্টাব্দে ‘বিশ্বভারতী’ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ‘বিশ্বভারতী’ কথার অর্থ হলো, যেখানে সমগ্র বিশ্ব একটি নীড়ে বা পাখির বাসায় এসে মিলিত হয় (“যত্র বিশ্বং ভবত্যেকনীড়ম্”)।
এখানে শুধু ভারতের নয়, সারা পৃথিবীর বিভিন্ন দেশের সংস্কৃতি, ভাষা ও শিল্পের চর্চা শুরু হয়। প্রাচ্য ও পাশ্চাত্যের শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করাই ছিল বিশ্বভারতীর প্রধান উদ্দেশ্য। ১৯৫১ সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে।

রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা তথ্যমালা ও ক্যুইজ

নিচের তথ্যমালা বা নলেজ স্লাইডগুলো ভালো করে পড়ো। এখানে তোমাদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ শব্দ (যেমন- শান্তিনিকেতন, বিশ্বভারতী) এবং সাল সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এগুলো মনোযোগ দিয়ে পড়লে বা শুনলে তোমার সম্যক ধারনা হয়ে যাবে এবং পরীক্ষার পরিপেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্যুইজ সম্পর্কে: ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্বভারতী ভাবনা সংক্রান্ত এই ক্যুইজটি খেলে মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো।

Slow
রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও বিশ্বভারতী বিষয়ক তথ্যমালা

Total Slides: 5

From: To:

Rate this Quiz

Average Rating: 5 / 5 (1 votes)

Click on a star to rate:

Slow
Quiz Icon রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও বিশ্বভারতী বিষয়ক কুইজ

Total Questions: 28 | Total Marks: 40


গুরুত্বপূর্ণ লিংকসমূহ:

বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায়ের তিন পর্ব

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×
History
ASK