ছাত্র আন্দোলন ও অ্যান্টি-সার্কুলার সোসাইটি
১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হলে ছাত্ররা তাতে বিপুল সংখ্যায় যোগ দেয়। ব্রিটিশ সরকার এতে ভয় পেয়ে ‘কার্লাইল সার্কুলার’ জারি করে ছাত্রদের স্কুল-কলেজ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এর প্রতিবাদে ১৯০৫ খ্রিস্টাব্দে শচীন্দ্রপ্রসাদ বসু ছাত্রদের ঐক্যবদ্ধ করতে ‘অ্যান্টি-সার্কুলার সোসাইটি’ প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৪৬ খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন রশিদ আলির মুক্তির দাবিতে ছাত্ররা কলকাতায় এক বিশাল আন্দোলন গড়ে তোলে, যা ‘রশিদ আলি দিবস’ (১২ ফেব্রুয়ারি) নামে পরিচিত।
মাস্টারদা সূর্য সেন ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
বিশ শতকে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র হলেন সূর্য সেন, যাঁকে সবাই ভালোবেসে ‘মাস্টারদা’ বলত। তিনি তাঁর ছাত্রদের নিয়ে ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ (Indian Republican Army) গঠন করেছিলেন।
১৯৩০ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল মাস্টারদার নেতৃত্বে একদল তরুণ বিপ্লবী ব্রিটিশদের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে এবং সেখানে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করে। তাঁর দলের অন্যতম সদস্য প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯৩২ খ্রিস্টাব্দে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন এবং ধরা পড়ার আগে দেশের জন্য বিষ খেয়ে আত্মাহুতি দেন।
অলিন্দ যুদ্ধ এবং বীণা দাসের অসীম সাহসিকতা
বাংলার ইতিহাসে ১৯৩০ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর এক লাল অক্ষরে লেখা দিন। ওই দিন তিন বাঙালি তরুণ বিপ্লবী— বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত (বিনয়-বাদল-দীনেশ) ইউরোপীয় পোশাকে সেজে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে (মহাকরণ) প্রবেশ করেন এবং অত্যাচারী ব্রিটিশ কারা-পরিদর্শক কর্নেল সিম্পসনকে গুলি করে হত্যা করেন। পুলিশের সাথে তাঁদের এই ভয়ংকর বন্দুকযুদ্ধ ইতিহাসে ‘অলিন্দ যুদ্ধ’ (Corridor Warfare) নামে পরিচিত।
ছাত্রীদের সাহসিকতাও কোনো অংশে কম ছিল না। ১৯৩২ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে নিজের ডিগ্রি নেওয়ার সময় বিপ্লবী বীণা দাস বাংলার অত্যাচারী ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে খুব কাছ থেকে গুলি করে হত্যার চেষ্টা করেছিলেন।
ছাত্র ও সশস্ত্র আন্দোলন তথ্যমালা ও ক্যুইজ
নিচের তথ্যমালা বা নলেজ স্লাইডগুলো ভালো করে পড়ো। এখানে তোমাদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা (যেমন- অলিন্দ যুদ্ধ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন) এবং বিপ্লবীদের সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এগুলো মনোযোগ দিয়ে পড়লে বা শুনলে তোমার সম্যক ধারনা হয়ে যাবে এবং পরীক্ষার পরিপেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যুইজ সম্পর্কে: ছাত্র আন্দোলন, সশস্ত্র বিপ্লব এবং মাস্টারদা সূর্য সেনের অবদান সংক্রান্ত এই ক্যুইজটি খেলে মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো।
Total Slides: 5
Rate this Quiz
Average Rating: 5 / 5 (1 votes)
Click on a star to rate:
Total Questions: 28 | Total Marks: 40
'অ্যান্টি-সার্কুলার সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?
অ্যান্টি-সার্কুলার সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
মাস্টারদা সূর্য সেন কোন্ বিপ্লবী দলের প্রতিষ্ঠা করেছিলেন?
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল?
পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণে কে নেতৃত্ব দিয়েছিলেন?
'অলিন্দ যুদ্ধ' (Corridor Warfare) কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
অলিন্দ যুদ্ধে কোন্ ব্রিটিশ আধিকারিক নিহত হয়েছিলেন?
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে কে গুলি করেছিলেন?
'রশিদ আলি দিবস' কবে পালিত হয়?
ক্যাপ্টেন রশিদ আলি কোন্ বাহিনীর সেনাপতি ছিলেন?
'শৃঙ্খল ঝংকার' কার আত্মজীবনী?
বিনয়, বাদল ও দীনেশ কোথাকার রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন?
মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কত খ্রিস্টাব্দে হয়েছিল?
কার্লাইল সার্কুলার (১৯০৫) মূলত কাদের বিরুদ্ধে জারি করা হয়েছিল?
জালালাবাদ পাহাড়ের যুদ্ধ (১৯৩০) কাদের মধ্যে হয়েছিল?
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
শচীন্দ্রপ্রসাদ বসু অ্যান্টি-সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদা সূর্য সেন নেতৃত্ব দিয়েছিলেন।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
প্রীতিলতা ওয়াদ্দেদার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গভর্নরকে গুলি করেন।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
'অলিন্দ যুদ্ধ' বলতে রাইটার্স বিল্ডিংয়ে বিনয়-বাদল-দীনেশের যুদ্ধকে বোঝায়।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
ক্যাপ্টেন রশিদ আলি ছিলেন ব্রিটিশ পুলিশের একজন উচ্চপদস্থ অফিসার।
সঠিক সাল বা সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
ছাত্রদের স্বার্থরক্ষায় শচীন্দ্রপ্রসাদ বসু অ্যান্টি-সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন খ্রিস্টাব্দে।
সঠিক সাল বা সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সংঘটিত হয় খ্রিস্টাব্দে।
সঠিক সাল বা সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
বিনয়-বাদল-দীনেশের নেতৃত্বে রাইটার্স বিল্ডিংয়ে ঐতিহাসিক অলিন্দ যুদ্ধ সংঘটিত হয় খ্রিস্টাব্দে।
সঠিক সাল বা সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিপ্লবী বীণা দাস গভর্নরকে গুলি করেন খ্রিস্টাব্দে।
সঠিক সাল বা সংখ্যা বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন রশিদ আলির মুক্তির দাবিতে রশিদ আলি দিবস পালিত হয় খ্রিস্টাব্দে।
গুরুত্বপূর্ণ লিংকসমূহ:
- Class 10 Home: দশম শ্রেণি মূল পাতা
- History Home: দশম শ্রেণির ইতিহাস-সকল অধ্যায়
- Current Chapter Home: বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন
সপ্তম অধ্যায়ের তিন পর্ব
- পর্ব ১: বিশ শতকের জাতীয় আন্দোলনে নারীদের ভূমিকা এবং দীপালি সংঘ
- পর্ব ২: তুমি এখানে পড়ছ (ছাত্র আন্দোলন ও সশস্ত্র বিপ্লবী সংগ্রাম: অ্যান্টি-সার্কুলার সোসাইটি থেকে বিনয়-বাদল-দীনেশ)
- পর্ব ৩: দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বাংলা ও ভারতের প্রেক্ষিত
Leave a Reply