বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’ ও দেশপ্রেম
উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অনেকে বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস রচয়িতা বলেন। ১৮৮২ খ্রিস্টাব্দে প্রকাশিত তাঁর ‘আনন্দমঠ’ উপন্যাসটি ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের এক জ্বলন্ত অনুপ্রেরণা। ছিয়াত্তরের মন্বন্তর এবং সন্ন্যাসী-ফকির বিদ্রোহের পটভূমিতে লেখা এই উপন্যাসে তিনি দেশমাতাকে ‘মা’ এবং দেশপ্রেমকে ‘ধর্ম’ হিসেবে তুলে ধরেন।
এই উপন্যাসের সবচেয়ে বড় আকর্ষণ হলো ‘বন্দেমাতরম্’ গানটি (যা তিনি ১৮৭৫ সালে রচনা করেছিলেন)। পরবর্তীকালে স্বদেশি আন্দোলনের সময় এবং ফাঁসির মঞ্চে বিপ্লবীদের মুখে এই ‘বন্দেমাতরম্’ ধ্বনিই ছিল ব্রিটিশদের কাছে সবচেয়ে বড় আতঙ্কের কারণ। দেশপ্রেম জাগানোর জন্য এই উপন্যাসকে ‘স্বদেশপ্রেমের গীতা’ বলা হয়।
স্বামী বিবেকানন্দের ‘বর্তমান ভারত’
ভারতবাসীর মনে আত্মবিশ্বাস এবং জাতীয়তাবোধ জাগাতে স্বামী বিবেকানন্দের অবদান অপরিসীম। ১৮৯৯ খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র ‘উদ্বোধন’ পত্রিকায় তাঁর লেখা প্রবন্ধ ‘বর্তমান ভারত’ প্রকাশিত হয় (গ্রন্থাকারে ১৯০৫ সালে)।
এই বইটিতে তিনি ভারতের অতীত ইতিহাস ব্যাখ্যা করেছেন এবং সমাজের দলিত, শূদ্র ও খেটে-খাওয়া মানুষদের অধিকারের কথা বলেছেন। তিনি দেশবাসীকে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ বাদ দিয়ে স্বদেশের মাটি ও মানুষকে ভালোবাসার ডাক দিয়েছিলেন। তাঁর লেখা বিপ্লবীদের এতটাই অনুপ্রাণিত করেছিল যে তাঁকে ‘ভারতীয় জাতীয়তাবাদের জনক’ বলা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গোরা’ উপন্যাস
জাতীয়তাবোধের বিকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে দীর্ঘ এবং শ্রেষ্ঠ উপন্যাস হলো ‘গোরা’ (১৯১০ খ্রি.)। এই উপন্যাসের প্রধান চরিত্র গৌরমোহন বা গোরা একজন আইরিশম্যানের সন্তান হয়েও নিজেকে একজন সাচ্চা ভারতীয় হিসেবে মনে করে।
রবীন্দ্রনাথ এই উপন্যাসে উগ্র হিন্দুত্ববাদ এবং বর্ণবৈষম্যের তীব্র সমালোচনা করেছেন। উপন্যাসের শেষে গোরা বলে ওঠে— “আমি ভারতবর্ষীয়। … আজ ভারতের সব বর্ণই আমার বর্ণ।” অর্থাৎ, হিন্দু, মুসলিম বা খ্রিস্টানের ভেদাভেদ ভুলে সবাইকে এক নজরে দেখাই হলো সত্যিকারের দেশপ্রেম বা জাতীয়তাবাদ।
লেখায় জাতীয়তাবোধের বিকাশ তথ্যমালা ও ক্যুইজ
নিচের তথ্যমালা বা নলেজ স্লাইডগুলো ভালো করে পড়ো। এখানে তোমাদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ বই (যেমন- আনন্দমঠ, গোরা) এবং লেখকদের সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এগুলো মনোযোগ দিয়ে পড়লে বা শুনলে তোমার সম্যক ধারনা হয়ে যাবে এবং পরীক্ষার পরিপেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যুইজ সম্পর্কে: আনন্দমঠ, বর্তমান ভারত ও গোরা উপন্যাসের চরিত্র, সাল এবং রচয়িতা সংক্রান্ত এই ক্যুইজটি খেলে মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো।
Total Slides: 5
Rate this Quiz
Average Rating: 5 / 5 (1 votes)
Click on a star to rate:
Total Questions: 28 | Total Marks: 40
'আনন্দমঠ' উপন্যাসটি কে রচনা করেছেন?
কোন্ উপন্যাসকে 'স্বদেশপ্রেমের গীতা' বলা হয়?
'বন্দেমাতরম্' সংগীতটি কোন্ উপন্যাসের অন্তর্গত?
'বর্তমান ভারত' গ্রন্থটি কে রচনা করেন?
'বর্তমান ভারত' কোন্ পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?
'গোরা' উপন্যাসের রচয়িতা কে?
'গোরা' উপন্যাসটি প্রথম কোন্ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল?
'আনন্দমঠ' উপন্যাসটি কোন্ ঐতিহাসিক ঘটনার পটভূমিতে রচিত?
'বন্দেমাতরম্' গানটিতে সুর কে দিয়েছিলেন?
স্বামী বিবেকানন্দ কোন্ গ্রন্থে শূদ্র জাগরণের কথা বলেছেন?
'আমি ভারতবর্ষীয়। ... আজ ভারতের সব বর্ণই আমার বর্ণ'—উক্তিটি কোন্ উপন্যাসের চরিত্রের?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কী বলা হয়?
'বন্দেমাতরম্' ধ্বনিটি প্রথম ভারতের কোন্ জাতীয় পতাকায় লেখা ছিল যা ভিখাজি কামা উত্তোলন করেছিলেন?
'মাদার আই বো টু দি' (Mother, I bow to thee!)—এই নামে বন্দেমাতরম্ গানের ইংরেজি অনুবাদ কে করেন?
নীচের কোন্ গ্রন্থে স্বামী বিবেকানন্দ বলেছেন "ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ"?
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
'আনন্দমঠ' উপন্যাসটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
'বন্দেমাতরম্' গানটি প্রথম 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রকাশিত আনন্দমঠ উপন্যাসের অংশ।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
'বর্তমান ভারত' গ্রন্থটি ১৮৯৯ খ্রিস্টাব্দে 'উদ্বোধন' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
'গোরা' উপন্যাসে রবীন্দ্রনাথ উগ্র হিন্দুত্ববাদ ও বর্ণবৈষম্যের সমর্থন করেছেন।
সত্য না মিথ্যা নির্ণয় করো।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' উপন্যাসকে 'স্বদেশপ্রেমের গীতা' বলা হয়।
সঠিক সাল বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত দেশাত্মবোধক গান 'বন্দেমাতরম্' রচিত হয়েছিল খ্রিস্টাব্দে।
সঠিক সাল বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
বঙ্কিমচন্দ্রের 'আনন্দমঠ' উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় খ্রিস্টাব্দে।
সঠিক সাল বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
স্বামী বিবেকানন্দের লেখা 'বর্তমান ভারত' গ্রন্থটি গ্রন্থাকারে প্রকাশিত হয় খ্রিস্টাব্দে।
সঠিক সাল বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'গোরা' উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় খ্রিস্টাব্দে।
সঠিক সাল বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' উপন্যাসের পটভূমিতে ছিয়াত্তরের মন্বন্তর বা খ্রিস্টাব্দের ভয়াবহ দুর্ভিক্ষের উল্লেখ আছে।
গুরুত্বপূর্ণ লিংকসমূহ:
- Class 10 Home: দশম শ্রেণি মূল পাতা
- History Home: দশম শ্রেণির ইতিহাস-সকল অধ্যায়
- Current Chapter Home: সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায়ের চার পর্ব
- পর্ব ১: ১৮৫৭-র মহাবিদ্রোহ: কারণ, বিস্তার, প্রকৃতি ও শিক্ষিত সমাজের ভূমিকা
- পর্ব ২: মহারানির ঘোষণাপত্র এবং সভাসমিতির যুগ: বঙ্গভাষা প্রকাশিকা থেকে ভারতসভা
- পর্ব ৩: তুমি এখানে পড়ছ (লেখায় জাতীয়তাবোধের বিকাশ: আনন্দমঠ, বর্তমান ভারত এবং গোরা)
- পর্ব ৪: রেখায় জাতীয়তাবোধের বিকাশ: ভারতমাতা এবং গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্র
Leave a Reply